বৃত্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বৃত্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০১, ২০১৯ ১২:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বৃত্ত

৬৯

ড.গাজী মোঃ সাইফুজ্জামানঃ

অনেক ভেবে, অবশেষে, প্রতীক হাসান সিদ্ধান্তটি নিয়েই নিলেন, ফেসবুক আর ব্যবহার করবেন না। দিনে রাতে এটি ব্যবহার করতে করতে তিনি ক্লান্ত। হিসেব করে দেখেছেন, জীবনের অনেক বড় একটি সময় ব্যয় হয় ফোনের দিকে তাকিয়ে। আঙুলের ঘষায় ঘষায় হারিয়ে গেছে কতই না মধুর সময়!

চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই তার কেমন যেন অস্থির লাগতে থাকে। মনে মনে ভাবেন, কি যেন করা হচ্ছে না, কি যেন দেখা হচ্ছে না, কি যেন শোনা হচ্ছে না। কার সাথে যেন যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রতীক অবাক হয়! একেই কি তবে আসক্তি বলে? নিজেকে খুব দুর্বল মনে হয়। আসক্তির কাছে হেরে যাবে? মনে আত্মবিশ্বাস সঞ্চারের চেষ্টা করেন। যত অস্থিরই লাগুক নিজের কাছে নিজে পরাস্ত হবেন না। মনের কোণায় এক সময় সূক্ষ্ম একটু প্রতিযুক্তি দেখা দেয়, একটু দেখলে কিছু হবে না। ভাবেন, পোস্ট দিবো না, কমেন্ট করবো না, এমন কি কারও পোস্ট, ছবিতে লাইকও দিব না। শুধু টাইম লাইন চেক করা, কোনো আপডেট খবর, তথ্য থাকলে সেটাই শুধু দেখবেন। প্রতীকের ছোট ছোট যুক্তিগুলো এক সময় তাকে স্বস্তি দিতে থাকে। তিনি আইডি ওপেন করেন। আঙুলের স্পর্শে একের পর এক বিভিন্ন জনের পোস্ট দেখতে থাকেন। হঠাৎ তার মনে হয়, তার এই কর্মকাণ্ড অন্যেরা দেখে ফেলছে না তো? আবার এই ভেবে রিলিফ ফিল করেন যে, ফেসবুক ব্যবহার না করার সিদ্ধান্তটি এখনও কেউ জানেন না। তবে কি পোস্ট দিয়ে সকলকে জানিয়ে ফেসবুক ব্যবহার বন্ধ করলে তিনি নিজেকে বিরত রাখতেন? পথ পেয়ে সাহস বাড়ে। প্রতীক এবার ফেসবুক ব্যবহার করবেন না জানিয়ে একটি পোস্ট দেন। ভাবেন এবার সত্যি সত্যি তার আত্মনিয়ন্ত্রণ আসবে, অনেকটা চক্ষুলজ্জার কারণেই তিনি আর ফেসবুক ব্যবহার করবেন না। মনের কোণে একটা তীক্ষ্ণ অস্বস্তিও তার খেলা করে, পোস্ট না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে পুনরায় ফেসবুকে ঢুকে একটা পোস্ট দিয়ে ফেললেন!

পরদিন। ঘুম থেকে উঠেই এত দিনের অভ্যেস মত ফোনের স্ক্রিনে হাত পড়ে। ইংরেজি ষষ্ঠ বর্ণের আইকনটিতে স্পর্শ লাগে। চমকে ওঠেন তিনি। আবার! আবার পরাস্ত হবেন? না, এটা হতে পারে না। তিনি দুর্বল নন। তাছাড়া, বন্ধুরা কী ভাববে? নিজের ঘোষণা নিজেই বাতিল করবেন! এ হতেই পারে না।

দুপুর পার না হতেই প্রতীকের অবচেতন মনে যুক্তি-প্রতিযুক্তির ঝড় বয়ে যায়। ব্যবহার চালু রাখলে কী এমন ক্ষতি হতো? সবাই তো ব্যবহার করে, আপডেট থাকা যায়, খবর পড়া যায়, ভিডিও দেখা যায়, সুন্দর সুন্দর ছবি দেখা যায়। বিশেষ ধরনের খবর, কত কত লিঙ্ক! তারপরও যেহেতু ঘোষণা সেহেতু আর নয় ব্যবহার এই দৃঢ় ভাবনায় প্রতীক নিজেকে নিবৃত্ত করে।

বিকেলে প্রতীকের মনে অস্থিরতা বাড়ে। তার টাইম লাইনের গুরুত্বপূর্ণ কিছু মিস করছেন না তো? কত কত প্রিয় মুখের কত বিচিত্র পোস্ট! গণমাধ্যমে পাওয়া যায় না এমন বিশেষত বিশেষ কিছু দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না তো?
সমাধান সন্ধান করেন প্রতীক, আচ্ছা নিজের আইডি না হোক অন্য কারও আইডি থেকে নিজের টাইম লাইন দেখলে তো কেউ কিছু বুঝবে না। সাহস সঞ্চার করে প্রতীক তার বন্ধু প্রণবের কাছে যায়।

এটা সেটা আলাপের পর এক পর্যায়ে প্রণবকে তার ফোনটা দিতে বলেন। প্রণব অবাক হয়। অনিচ্ছা সত্ত্বেও ফোনটি ব্যবহার করতে দেয়। প্রতীক দ্রুততার সাথে নিজের আইডিতে যায়। একটা অস্বস্তি নিয়ে কিছুক্ষণ এটা সেটা দেখে প্রণবকে ফোন ফেরত দেন। লজ্জা লাগতে থাকে প্রতীকের। প্রণব কি না কি ভাববে। আচ্ছা, প্রণবও তো ওর ফ্রেন্ড লিস্টে আছে, ওতো ঘোষণার কথা জানে। ও কি ভাববে। হতাশ লাগে প্রতীকের।

সন্ধ্যয় প্রতীক আবার নিজের মুখোমুখি দাঁড়ায়। ভাবে, ও তো চেষ্টা করেছে, পারছে না। নিজের মনের উপর কি জোড় করা উচিৎ? কেনই বা করবে। কতটুকু সময়ই বা নষ্ট হয়। তার তো কোনো কাজই আটকে থাকে না, তবে কেনো নিজেকে কষ্ট দেওয়া। তারপরও নিজেকে কেন যেন পরাস্ত মনে হতে থাকে।

রাতে প্রতীক নতুন উদ্যোমে ভাবতে শুরু করে। লোকে তো বলে, ঘোষণা তো দেওয়াই হয় ভাঙার জন্য। এটা তো আর তার নিজের কথা না, অন্যের কথা। অন্যের কথায় ঘোষণা ভাঙলে তো আর নিজের কোনো দোষ থাকে না। প্রতীকের মনে সংশয় থাকলেও এক ধরনের মিশ্র অনুভব ছড়িয়ে পড়ে। নিজের মনে হালকা বাতাস বয়ে যায়। বেশি দিন নয়, আর সামান্য কিছু দিন ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না ভেবে প্রতীকের কেমন যেন ভাল লাগতে থাকে।

মানসিক ভাবনার বিভিন্ন স্তরে বিচরণ করে, অবশেষে প্রতীক হাসান আবার সেই বৃত্তেই নিমগ্ন হতে থাকে। (ফেসবুক থেকে সংগৃহীত)

লেখকঃ ড.গাজী মোঃ সাইফুজ্জামান, সচিব, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কতৃপক্ষ (বেজা)।

দৈনিক বরিশাল ২৪

বৃত্ত

শুক্রবার, নভেম্বর ১, ২০১৯ ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ০১, ২০১৯ ১:২৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্