চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের ১০ বছর কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের ১০ বছর কারাদন্ড - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৪, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের ১০ বছর কারাদন্ড

৬২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামালায় ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ডর আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

১ হাজার ৫৮৩ বোতল ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজ দখলে রেখে ট্রাকে করে পরিবহনের অপরাধে এ
মামলা দায়ের হয়। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী দন্ডিতদের উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত মন্টু মাঝির ছেলে সামসুর রহমান (৪৪), নাটোর জেলার সিংড়া উপজেলার লালর বন্দর মাঝগ্রাম রিফুজিপাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে আলম শেখ (৪১) ও নাটোর সদরের দিয়ারভিটা পূর্বপাড়া এলাকার তরফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩১)।

ওাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু টোলঘর এলাকায় বিজিবির একটি দল একটি পেঁয়াজের ট্রাকে তল্লাশী চালায়। এ সময় ট্রাকে থাকা ১ হাজার ৫৮৩ বোতল
ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সামসুর, আলম ও আনোয়ার।

এ ঘটনায় ২৫ এপ্রিল সদর থানায় ওই ৩জনের বিরুদ্ধে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের তৎকালীন নায়েব সুবেদার আব্দুর রাশেদ। মামলার তদন্ত কর্মকর্তা ও  এলআই বিজিবি জোন, রাজশাহীর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনিল চন্দ্র দাস ২০১৩ সালের ৬ জুলাই ওই ৩ জনকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্যশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী, ৭ জনের সাক্ষ্য ও প্রমাণের পর ট্রাইবুনাল রোববার ৩ জনকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. তাহির জামিল।

দৈনিক বরিশাল ২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের ১০ বছর কারাদন্ড

সোমবার, নভেম্বর ৪, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ০৪, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্