বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নতুন উপাচার্য ড.আরেফিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নতুন উপাচার্য ড.আরেফিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৬, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নতুন উপাচার্য ড.আরেফিন

৫৭

নিজস্ব প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ উপাচার্য পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। যোগদান শেষে ববির নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করবো। কিন্ত অসৎ লোকদের প্রশ্রয় দেবনা।’ এ সময় ফুলেল শুভেচ্ছা নেননি তিনি। এ বিষয়ে অধ্যাপক ছাদেকুল বলেন, চারবছর পর যখন এ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব তখন ফুলের তোড়া পেতে চাই।

উপাচার্য আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে ববির স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করা যায় তার ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, একটানা ৫ মাস উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সেগুলোর উপযুক্ত সমাধান করা হবে। শিক্ষা ও গবেষণা এবং সহ শিক্ষা কার্যক্রম জোরদার করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেশনজট যাতে কমিয়ে আনা যায় তারজন্য প্রয়োজনীয় উদ্যেগ নেয়া হবে।

অধ্যাপাক ছাদেকুল বলেন, আইনগত বাধা না থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উম্মুক্ত রাখা হবে। কারণ ছাত্র রাজনীতি না থাকলে আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়না।

ববি উপাচার্য বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের স্থানে রয়েছে। তাই সকল নেতিবাচকতাকে পরিহার করে সামনে এগিয়ে চলতে হবে। এজন্য তিনি গণমাধ্যমসহ সর্বস্তরের বরিশালবাসীর সহযোগীতা কামনা করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রক্টর সুব্রত কুমার দাস, ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়াসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং দপ্তর প্রধানগণ।

গত রোববার টানা ৫ মাস পর ববিতে উপাচার্য নিয়োগ দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন নতুন উপাচার্য ড.আরেফিন

বুধবার, নভেম্বর ৬, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্