বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০১৯ ১২:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস

৯৮

অনলাইন নিউজ: ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল প্রধান কোচ স্টিভ রোডসের। তবে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ায় অনেক আগেই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস।

সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খবরটি।

তিনি বলেছেন, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে (রোডসের সঙ্গে) চুক্তি বাতিল হয়েছে। ২২ জুলাই বোর্ড সভায় শ্রীলঙ্কা সফরে কোচ কে থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরইমধ্যে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সূচি নিশ্চিত না হলেও সোমবারই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।

বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারার হতাশার মধ্যে শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কা সফরই হতে যাচ্ছে স্টিভ রোডসের শেষ মিশন। তবে বিসিবি তার আগেই চুক্তি বাতিল করেছে ইংলিশ কোচের সঙ্গে।

২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল রোডসের। কিন্তু ১৬ মাস আগেই শেষ হয়ে গেল তার বাংলাদেশ অধ্যায়।

২০১৮ সালের ৭ জুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রোডসকে নিয়োগ দেয় বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের ছেড়ে যাওয়া চেয়ারে বসে শুরুটা মোটেও ভালো ছিল না তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নামা মিশনে হারতে হয় ২-০ ব্যবধানে। যদিও ক্যারিবিয়ানদের মাটিতে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে পায় ৩-১ ব্যবধানের জয়।

তবে রোডসের সেরা সাফল্য আসে ২০১৮ সালের এশিয়া কাপে। দারুণ পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা করে নেয় ফাইনালে। যদিও ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ বলে হার মানতে হয় টাইগারদের।

এবারের ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপেও বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা মিশনে সেই ধারাটা শেষের দিকে আর ধরে রাখতে পারেনি মাশরাফিরা।

অষ্টম হয়ে শেষ করতে হয়েছে বিশ্বকাপ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচের পারফরম্যান্সই মোটা দাগে চোখে পড়েছে বেশি। রোডসের চাকরি হারানোর নেপথ্যে যা হতে পারে বড় প্রভাবক!

দৈনিক বরিশাল ২৪

বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ ১২:০৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন