বরিশালের স্বর্ণমেলায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের স্বর্ণমেলায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ৬:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালের স্বর্ণমেলায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায়

২৭

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশালের আয়োজনে নগরীর বান্দরোডস্থ হোটেল গ্রান্ড পার্কে দুইদিন ব্যাপী স্বর্ণ মেলার সমাপণী দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৪৬৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন বা বৈধ করেছে।

এতেপ্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, প্রদর্শিত মধ্যে প্রায় ২০ হাজার ভরি স্বর্ণ থাকলেও রৌপ্য ও হীরার পরিমাণ ছিলো খুবই কম। টাকার অংকে যা দুই কোটি ৪৪ লাখ ৪৪ হাজার
২০০ টাকা।

তিনি আরও বলেন, কর অঞ্চল বরিশালের আয়োজনে স্বর্ণ মেলায় সাতটি স্টল স্থান পেয়েছিলো। যার মধ্যে তিনটি স্টলে বরিশাল বিভাগের ছয় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ঘোষণাপত্র গ্রহণ করতে পেরেছেন।

এছাড়া জনতা ও সোনালী ব্যাংকের দুইটি আলাদা স্টল এবং একটি হেল্প ডেস্ক ও একটি স্টলে ১২ ডিজিট টিআইএন গ্রহণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছিলো। প্রথম দিনে বিভাগের ছয় জেলা থেকে ১১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার হাজার ভরি অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করেছে।

মেলার শেষ দিন মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যবসায়ী আগ্রহ নিয়ে এসেছেন। যার ফলে প্রচুর ভীড় ছিলো। মেলায় তাদের সার্বিক সহায়তা করা হয়েছে। তবে যারা অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করতে পারেননি, তারা ৩০ জুনের মধ্যে কর বিভাগের স্ব স্ব সার্কেল অফিসে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধ করে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ বা প্রদর্শন করতে পারবেন।

জুয়েলার্স সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলী খান জসিম বলেন, আমাদের
দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। সম্প্রতি সরকার আমাদের জন্য
একটি নীতিমালা নিয়ে কাজ করছে। যার আওতায় স্বর্ণ মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশাল।

তিনি আরও বলেন, মেলায় অপ্রদর্শিত ভরি প্রতি স্বর্ণ এক হাজার টাকা দিয়ে বৈধ করা
হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের স্বর্ণমেলায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায়

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ৬:৪২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত