প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক

১০৩

অনলাইন নিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। আর বিদুৎসাহী দুই সদস্যের যোগ্যতা হতে হবে এসএসসি পাস।

এসব শর্ত যুক্ত করে সোমবার সংশোধিত নীতিমালায় নতুন বিধানটি প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যালয়ের ১১ সদস্যের কমিটিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ব্যতীত অন্য সদস্যদের মধ্য থেকে একজন সভাপতি ও এবং সহসভাপতি নির্বাচিত হবেন। পদাধিকার বলে সদস্য সচিব থাকবেন প্রধান শিক্ষক।

এতে আরও বলা হয়, এসব পদে নির্বাচন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।

এর বাইরে নীতিমালায় তেমন কোনো সংশোধন নেই। কমিটি গঠন পদ্ধতি, অ্যাডহক কমিটি, কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, কমিটি বাতিলসহ বিভিন্ন বিষয় নীতিমালায় রাখা হয়েছে। এসব কমিটির মেয়াদ হবে ৩ বছর।

গত মে মাসে বেসরকারি হাইস্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সদস্য নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিতর্ক হয়।

কমিটির একটি অংশ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকার পক্ষে মত দেন। অন্য অংশের দাবি, যেখানে সংসদ সদস্য নির্বাচিত হতে শিক্ষাগত যোগ্যতা লাগে না, সেখানে পর্ষদের সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রয়োজন নেই।

তবে, আগের নীতিমালায় অনেক বিদ্যালয়ে কমিটির সভাপতি হিসেবে নিরক্ষর ব্যক্তিকে নির্বাচন করায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে আসছে বলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মান বাড়াতে তারা কোনো ধরনের সহায়তা ও দিকনির্দেশনা দিতে পারেন না। অনেক সময় শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। সভাপতিরা স্থানীয় ব্যক্তি ও ক্ষমতাবান হওয়ায় নানা ধরনের অনিয়ম করলেও শিক্ষকরা ভয়ে বাধা দেন না।

এ-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আসায় যোগ্য ব্যক্তিদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচন করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে অবশেষে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতক পাসের শর্ত রেখে প্রজ্ঞাপন জারি করা হলো।

২০১৫ সালে স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা হয়। তবে বেসরকারি স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ বা মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা অন্য সদস্য হতে ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই।

দৈনিক বরিশাল ২৪

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক

বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ১০:১৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্