নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

৯৪

শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেলে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪০ রান তাড়া করে তীরে গিয়ে তরী ডুবল বিরাট কোহলিদের। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করল নিউজিল্যান্ড।

বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, এটা সব সময়ই খারাপ ব্যাপার যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভালো খেললেন, অথচ ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে। তারা ভালো খেলেই আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই চাপ সামলে আমরা পরাজয় এড়াতে পারিনি।

বিরাট কোহলি আরও বলেন, বিশ্বকাপের শুরু থেকেই আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই আমরা গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড বেশি আত্মবিশ্বাসী ছিল। তবে জাদেরজার প্রশংসা করতেই হয়। সে আজকের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে।

কোহলিদের বিদায়ে চোঁখ ভাসিয়েছেন ভারতীয় সমর্থকরা। ভারতীয় ক্রিকেট ভক্তদের নিয়ে বিরাট কোহলি বলেন, আমাদের সকল ফ্যানদের ধন্যবাদ। বিশ্বকাপে তারা আমাদের অসাধারণ সাপোর্ট দিয়ছেন। আমাদের সব ম্যাচেই অসংখ্য সমর্থক মাঠে এসেছেন। আমাদের উৎসাহ দিয়ে গেছেন। ধন্যবাদ বিপুল সংখ্যক সমর্থক মাঠে আসার জন্য।

২৪০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ভারত। প্রাথমিক সেই ধকল সামলিয়ে খেলায় ফেরার আগেই আউট হন দিনেশ কার্তিক। ২৪ রানে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিকের উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।

সপ্তম উইকেটে রবিন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু শেষ দিকে ১৩ রানের ব্যবধানে জাদেজা, ধোনি, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল আউট হলে ৪৯.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি তিন আর ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট শিকার করেন।

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বোলারদের প্রশংসা করে কোহলি বলেন, নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভালো করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণভাবে।

সূত্র: এনডিটিভি

দৈনিক বরিশাল ২৪

নিউজিল্যান্ড ঝড়ে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯ ১২:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন