বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব গঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গতকাল রোববার এক সভায় প্রেসক্লাব গঠন এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহ্বায়ক নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার তারিন।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন দৈনিক সময়ের খবরের মো. খায়রুল ইসলাম সোহাগ, সকালের বার্তার মো. মাহবুব হোসেন, দখিনের সময়ের কাজী হাফিজুর রহমান ও দখিনের কাগজের মো. রণি হাওলাদার।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য শফিক মুন্সী জানান, আহ্বায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে গঠনতন্ত্র, উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন গঠন করে ২০২০ সালে কার্যকরী পরিষদের নির্বাচনের আয়োজন করবে।












