বরিশালের ছয় আইনজীবীর সদস্য পদ স্থগিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের ছয় আইনজীবীর সদস্য পদ স্থগিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৭, ২০১৯ ৭:০০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালের ছয় আইনজীবীর সদস্য পদ স্থগিত

শামীম আহমেদ,দৈনিক বরিশাল২৪.কম: মাদকের সাথে সংশ্লিষ্ট থাকায় বরিশাল জেলা আইনজীবী সমিতির ছয় আইনজীবী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সমিতি। পাশাপাশি বরিশাল জেলা আইনজীবী সমিতিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির তলবী সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মামলা থেকে নির্দোষ না হওয়া পর্যন্ত বরিশাল আইনজীবী সমিতির সদস্য পদ স্থগিত থাকবে, বরিশাল আইনজীবী সমিতি থেকে ভাড়া নেয়া চেম্বার বাতিল করা হবে এবং বার কাউন্সিলের সদস্য পদ স্থগিত রাখার জন্য বরিশাল আইনজীবী সমিতি আবেদন
করার সিদ্ধান্ত গৃহিত হয়।

জানা গেছে, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক সিনিয়র আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস এবং বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ও সরকারি কৌশুলী (জিপি) মু. ইসমাইল হোসেন নেগাবানের এক আবেদনের মাধ্যমে মাদকের সাথে জড়িত ছয় আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী তুলেন।

ছয় আইনজীবী হলেন, এ্যাড. রিয়াজ উদ্দিন মিলন, এ্যাড. বজলুর রশিদ রুমি, এ্যাড. তানভীর আহম্মেদ, এ্যাড. মাসুম খান, এ্যাড. সাইদুল হক খান জুয়েল ও এ্যাড. শেখ
জিয়াউর রহমান রুমি।

সিনিয়র তিন আইনজীবীর আবেদনের পক্ষে ১৫২ জন আইনজীবী মাদক ব্যবসায়ী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সম্মতি দিয়েছেন। মঙ্গলবার বরিশাল জেলা
আইনজীবী সমিতির তলবী সভায় আবেদনের ব্যাপারে কোন আইনজীবী বিরোধীতা করে
বক্তব্য রাখেননি। তবে একমাত্র আইনজীবী রবিউল ইসলাম রিপন এ বিষয়ের বিরোধীতা করেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুর সভাপতিত্বে তলবী সভায় উপস্থিত ছিলেন সরকারি কৌশুলী (জিপি) মু. ইসমাইল হোসেন নেগাবান, সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, সিনিয়র আইনজীবী তপন কুমার চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান, সাবেক সম্পাদক কাজী মনিরুল হাসান, বিশ্ব নাথ দাস মুন্সি, বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক ফিরোজ মাহমুদ খানসহ প্রমুখ।

বিশেষ একটি সূত্র জানিয়েছে, এ্যাড. রিয়াজ উদ্দিন মিলন, এ্যাড. বজলুর রশিদ রুমি, এ্যাড. তানভীর আহম্মেদ, এ্যাড. মাসুম খান, এ্যাড. সাইদুল হক খান জুয়েল ও এ্যাড. শেখ জিয়াউর রহমান রুমি ছাড়াও চারজন আইনজীবীর নামে বরিশাল জেলা আইনজীবী সমিতির কাছ থেকে ভাড়া নেয়া চেম্বারে বসে মাদক বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের ২০ জানুয়ারী নাজিরমহল্লার নিজ বাসা থেকে অ্যাডভোকেট
সাইদুল হক খান জুয়েলকে ১৯ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

২০১৯ সালের ১১ মে রাত সাড়ে ৮টার দিকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতির ভবনের পাশে একটি চেম্বার থেকে এ্যাড. রিয়াজ উদ্দিন মিলনকে ১০ বোতল ফেন্সিডিলসহ
আটক করে পুলিশ।

এর আগে ২০১৫ সালে অ্যাডভোকেট মিলনের একই চেম্বার থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছিল। তখন মিলন পালিয়ে গ্রেফতার এড়াতে সক্ষম হন। পরে আদালতে হাজির হয়ে তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়।

২০১৮ সালের ১৭ মে বৃহস্পতিবার সকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে সিনিয়র আইনজীবী শেখ জিয়াউর রহমান রুমিকে ১৪ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। এছাড়া বাকী তিনজন আইনজীবীও ইয়াবা-ফেন্সিডিলসহ আটক হয়।

দৈনিক বরিশাল২৪/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালের ছয় আইনজীবীর সদস্য পদ স্থগিত

বৃহস্পতিবার, জুন ২৭, ২০১৯ ৭:০০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে