শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না

৮১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর মিরপুরে নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। তার নাম আবদুল কুদ্দুস। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন।

আত্মহত্যার আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে জানিয়েছেন পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে আবদুল কুদ্দুস পিস্তল দিয়ে পেটে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা গেছেন। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।

জানা গেছে, আবদুল কুদ্দুস পারিবারিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে ওই পুলিশ সদস্য ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। ওই স্ট্যাটাসে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও স্ত্রী ও শাশুড়ির নামে বিভিন্ন কথা লিখেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মৃত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতনের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…।

তবে অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কী না তা আগে খবর নেবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মত। সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ

উত্তর বিভাগ (এসটিএফ)

মিরপুর ১৪ ঢাকা।

আত্মহত্যাকারী পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. শাহাদৎ হোসেন বলেন, এ ব্যাপারে জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে। সুত্রঃ ডেইলি-বাংলাদেশ

দৈনিক বরিশাল ২৪

শাশুড়ি ভালো না হলে বউ ভালো হবে না

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্