মাধ্যমিক স্তরের ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবেন বিকাশে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাধ্যমিক স্তরের ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবেন বিকাশে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৬, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

মাধ্যমিক স্তরের ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবেন বিকাশে

৭৫

মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মান উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত এসইডিপি প্রকল্পের আওতায় উপবৃত্তি পাবেন ৪০ লাখ শিক্ষার্থী। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নিজ কার্যালয়ে বিকাশে টাকা পাঠানোর এই কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় বরগুনার আমতলী সরকারি এ কে হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তারের সঙ্গে ভিডিও যোগাযোগে কথা বলেন শিক্ষামন্ত্রী এবং তার অভিভাবকের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষনিকভাবে উপবৃত্তির টাকা পাঠিয়ে দেন।

দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তরের মধ্যে মাধ্যমিকেই ঝরে পড়ার হার বেশি। সংশ্লিষ্টদের মতে এই ঝরে পড়ার মূল কারণগুলোর অন্যতম প্রাথমিক স্তরের চেয়ে মাধ্যমিক স্তরে পড়ার খরচ বেশি। সরকারের পক্ষ থেকে এই স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে বিভিন্ন সময়ে কয়েকটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছিল। তবে এ বছর সবগুলো প্রকল্পকে সমন্বিত করে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় উপবৃত্তি বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার।

উপবৃত্তির মত পদক্ষেপের কারণে মাধ্যমিক স্তরের শিক্ষায় সুফল বইতে শুরু করেছে। এক হিসাবে দেখা যায়, ২০০৮ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল ৬১.৩৮% যা কমে ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ৩৮.৩০ শতাংশে। সম্বন্বিত এই প্রকল্প সার্বিক ভাবে উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা যেমন বাড়িয়েছে তেমনি মোবাইল ব্যাংকিংয়ের সহায়তায় এর বিতরণ ব্যবস্থাকে করেছে আরও কার্যকর ও নির্ভুল।

দৈনিক বরিশাল ২৪

মাধ্যমিক স্তরের ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাবেন বিকাশে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্