বরিশালে এলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে এলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে এলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ

৮১

অনলাইন নিউজঃ রেডডট ডিজিটাল লিমিটেড ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড যৌথভাবে বাজারে আনলো ক্যাবলের ঝামেলামুক্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ (Binge)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহীদ আবদুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বাংলাদেশের মধ্যে প্রথম বিঞ্জ’র উদ্বোধন করা হয়।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএম অজিয়র রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এখন আর কোনো স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়। তিনি ঘোষাণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। আর তা এখন সম্পূর্ণরুপে বাস্তবায়ন হয়েছে। সারা বাংলাদেশ ইন্টারনেট সেবার আওতায়। আগে টেলিভিশন দেখার জন্য ক্যাবলের ওপর ভরসা করতে হতো। কিন্তু রেডডট ও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইন্টারনেট প্রভাইডার ইউরোটেল বিডি সমন্বয় করে বিঞ্জ নামে যে ডিভাইসটি বাজারে এনেছে তা সত্যিকার অর্থেই চমক। কোনো বিড়ম্বনা ছাড়াই একসাথে ইন্টারনেট ও গণমাধ্যমের সেবা পাবে মানুষ। এভাবে বদলে যাবে বাংলাদেশ। নির্মিত হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট মু.ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরেট ও শহীদ আবদুর রব সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, রেডডট ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকী, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ হামিদুল হক, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি কাজী আল মামুন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এই কারণে যে বাংলাদেশে উচ্চ প্রযুক্তির বিঞ্জ ডিভাইসের যাত্রা বরিশাল থেকে শুরু হলো। এর আগে শুরুতে রেডডট ডিজিটাল লিমিটেডের পক্ষ থেকে বিঞ্জ ডিভাইসের বিভিন্ন সুবিধা সম্পর্কে ব্যখ্যা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ। এরপরে অতিথিবৃন্দ কেক কেটে অত্যাধুনিক এই ডিভাইসটির উদ্বোধন ঘোষনা করেন।

আয়েজকরা জানান, বাংলাদেশে এই প্রথম বিঞ্জ নিয়ে এলো অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস, যার মাধ্যমে টিভিতে কোনো ঝামেলা ছাড়াই ব্রাউজ করা সম্ভব হবে। অসংখ্য ভিডিও কনটেন্ট আর ১০০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেল যা দেবে স্মার্ট টিভি ছাড়াই এইচডি কোয়ালিটি অভিজ্ঞতা!

একটি দিয়াশলাই বক্সের আকৃতির ক্ষুদ্র এই ডিভাইসটি ব্যবহার করলে পাওয়া যাবে দেশি-বিদেশী মুভি, ওয়েব সিরিজ, টেলিফিল্মসহ অসংখ্য অনলাইন ভিডিও আর সরাসরি টিভি থেকেই ইউটিউব ব্রাউজিং সুবিধাও পাওয়া যাবে। বরিশালে বিঞ্জ পাওয়া যাবে রবি সেবা ও ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের অফিসে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে এলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট ডিভাইস বিঞ্জ

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্