বরিশালের ডিসি অজিয়র রহমানকে বাংলাদেশ টুডের সম্মাননা ক্রেষ্ট প্রদান
ফারজানা ইয়াসমিনঃ বরিশাল জেলা প্রশাসক মো: অজিয়র রহমানকে দি বাংলাদেশ টুডের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। জনপ্রিয় পত্রিকাটির বরিশাল ব্যুরো প্রধান ইন্জিনিয়ার মো: জিহাদ রানা গতকাল এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
দি বাংলাদেশ টুডের ১৭ বছরে পদার্পন উপলক্ষে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেয় দি বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন, শহিদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেস ক্লাব এর সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মাহামুদ চৌধুরী, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল এর সাধারন সম্পাদক রিপন হাওলাদার, সাংবাদিক এইচআর হীরা, মাঝি মামুন, রিমি সহ অনন্যারা। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এসময় দি বাংলাদেশ টুডের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।












