পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি: প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৮, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি: প্রধানমন্ত্রী

৫৯

অনলাইন নিউজঃ করোনা মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা জানান, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা।

শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া থেকে শুরু করে বিজ্ঞান কূটনীতি, প্রশাসন সামরিক অঙ্গনসহ প্রায় সবক্ষেত্রেই নারীরা এখন প্রায় সমঅধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও, পশ্চাৎগামিতার আঁধার কাটেনি এখনও।

এমন প্রেক্ষাপটে প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে ৫ সফল নারীর হাতে জয়িতা পদক তুলে দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও সাবলম্বী হতে হবে। প্রশ্ন তোলেন নারী নির্যাতনকারীরা কী করে নিজেদের মানুষ পরিচয় দেন?

তিনি বলেন, নারী ধর্ষণ পুরো পৃথিবীরই একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের সচেতন ও এগিয়ে আসতে হবে। ধর্ষকরা পশুর চেয়েও অধম।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সমস্যা দেখা দিলেই ব্যবস্থা নেয়া হবে। সবাই সচেতন হলে এ ধরনের সমস্যা মোকাবেলার যথেষ্ট সক্ষমতা আমাদের আছে। আমরা তা পারবোও।

পরে, নারী দিবস উপলক্ষে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান।

দৈনিক বরিশাল ২৪

পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি: প্রধানমন্ত্রী

রবিবার, মার্চ ৮, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্