মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান দিয়ে হাত ধুতে হবে: ডা. এ এস এম আলমগীর - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান দিয়ে হাত ধুতে হবে: ডা. এ এস এম আলমগীর - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৮, ২০২০ ৭:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান দিয়ে হাত ধুতে হবে: ডা. এ এস এম আলমগীর

৬৫

অনলাইন নিউজঃ বাংলাদেশে আজ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। খবরটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। এনিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

রবিবার বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। মূলত আমাদের আরও সচেতন হতে হবে। সাবধানতার জন্য দুই হাতে মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এটাই মূলত করোনা থেকে সুরক্ষার মূলমন্ত্র।

এছাড়া যদি কেউ গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে এসে সর্দি-কাশিতে আক্রান্ত হন, তাহলে আইইডিসিআর এর হট লাইনে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন ডা. আলমগীর (হটলাইন নম্বরগুলো ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ এবং ০১৯৩৭১১০০১১)।

ডা. আলমগীর আরও বলেন, মানবজাতি যখন এ ধরনের সঙ্কটে পড়ে তখন অনেক ধরনের গুজব ছড়িয়ে পড়ে। এজন্য সংবাদের নির্ভরযোগ্য উৎস দেখে, সংবাদের মূল্য বুঝে পড়বেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইইডিসিআরসহ বেশ কয়েকটি দায়িত্বশীল ওয়েবসাইটে এ বিষয়ে সর্বশেষ তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে সেসব দেখার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য,  বাংলাদেশে প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, গতকাল (শনিবার) তাদের শরীরে করোনা ধরা পড়েছে। এদের মধ্যে দু’জন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন।

দৈনিক বরিশাল ২৪

মুখ চেপে হাঁচি-কাশি ও সাবান দিয়ে হাত ধুতে হবে: ডা. এ এস এম আলমগীর

রবিবার, মার্চ ৮, ২০২০ ৭:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্