বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়, চার প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়, চার প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়, চার প্রতিষ্ঠানকে জরিমানা

৬২

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা আদায়। আজ ১০ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা চকবাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে একাধিক ক্রেতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ করেন, করোনা ভাইরাস কে পুঁজি করে অধিক মূল্যে ২০/৩০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকায় বিক্রয় করছেন দোকানীরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযোগের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় নগরীর ফলপট্টি এলাকার ২টি দোকানে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, মহসীন মার্কেটের ১টি দোকানে ২০ হাজার টাকা এবং জেলা পরিষদ মার্কেটের একটি দোকানে ৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেনু অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে করে করোনা ভাইরাস কে পুঁজি করে অধিক মূল্যে মাস্কসহ অন্যান্য পণ্য বিক্রয় করতে না পারে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রয়, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, মার্চ ১০, ২০২০ ২:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্