করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে জাপানি ওষুধ! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে জাপানি ওষুধ! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২০ ১:৩৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে জাপানি ওষুধ!

১২

অনলাইন নিউজঃ বিশ্বব্যাপী মহাবিপর্যয় নেমে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন থেকে উৎপত্তি এই ভাইরাস এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাস চীনকে মৃত্যুপুরী বানালেও সেখানে বর্তমানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তবে বর্তমানে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে ইউরোপের দেশ ইতালিতে।

এরই মধ্যে এই ভাইরাসের সংক্রমণে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ইতালি। দেশটিতে বুধবার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে।

ভাইরাসটি বিশ্বব্যাপী তাণ্ডব চালালেও এখনও এর নির্দিষ্ট কোনও প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। ঠিক এই মুহূর্তে ‘কোভিড-১৯ প্রতিরোধে সফল’ চীনা মেডিকেল কর্তৃপক্ষ দিচ্ছে আশা জাগানিয়া তথ্য।

বলছে, জাপানের একটি ওষুধ আছে। নাম ‘ফ্যাভিপিরাবির’। উদ্ভাবন হয়েছিল ইনফ্লুয়েঞ্জার জন্য। সেটি করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসার ক্ষেত্রেও কার্যকর। এটি বলা যায়, এই চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে।

বুধবার জাপানি সংবাদমাধ্যম বিষয়টি সামনে আনে। একইসঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও এ বিষয়ে বিশেষ প্রতিবেদন করেছে।

মঙ্গলবার চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং জিনমিন বলেছেন, জাপানি প্রতিষ্ঠান ফুজিফিল্মের সহযোগী সংস্থা ইনফ্লুয়েঞ্জার ওষুধ ‘ফ্যাভিপিরাবির’ উদ্ভাবন করেছিল, যা করোনা ভাইরাসটির উৎপত্তিস্থল উহান ও শেনজেনের ৩৪০ জন রোগীর শরীরে প্রয়োগ করা হয়। আর সেখানে দেখা যায় আশা জাগানিয়া সাফল্য।

ঝাং জিনমিন সাংবাদিকদের বলেন, ওষুধটিতে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে উচ্চমানের সুরক্ষা রয়েছে। এটি এই চিকিৎসার ক্ষেত্রে স্পষ্টভাবে কার্যকর।

পাবলিক ব্রডকাস্টার এনএইচ জানিয়েছে, শেনজেনে যেসব রোগীদের ওই ওষুধ দেওয়া হয়েছিল, তাদের করোনাভাইরাস পজেটিভ হওয়ার চারদিনের মধ্যেই আবার নেগেটিভ হয়ে গিয়েছিল। আর যাদের ওই ওষুধের চিকিৎসা না করে অন্য চিকিৎসা করা হয়, তারা ১১ দিনেও সুস্থ হতে পারেননি।

একইসঙ্গে পরবর্তীকালে এক্স-রে করে দেখা যায়, যারা এই ওষুধ সেবন করেছেন, তাদের ফুসফুসের সংক্রমণের অনেক উন্নতি হয়েছে, যা অন্যদের ক্ষেত্রে ছিল তুলনামূলক কম।

দৈনিক বরিশাল ২৪

করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করছে জাপানি ওষুধ!

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২০ ১:৩৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে