দেশে ফেরা প্রবাসীরা থানায় যোগাযোগ করুন, নইলে ব্যবস্থা: পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দেশে ফেরা প্রবাসীরা থানায় যোগাযোগ করুন, নইলে ব্যবস্থা: পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ১:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

দেশে ফেরা প্রবাসীরা থানায় যোগাযোগ করুন, নইলে ব্যবস্থা: পুলিশ

৫৮

অনলাইন নিউজঃ ১ মার্চ থেকে দেশে আসা প্রবাসীদের মধ্যে যারা পাসপোর্টের ঠিকানার বাইরে অন্য ঠিকানায় অবস্থান করছেন তাঁদের শিগগিরই নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর এ নির্দেশ জারি করে। অন্যথায় এসব লোকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসেবে, ১ মার্চ থেকে মোট ২ লাখ ৯৩ হাজার প্রবাসী দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত পুলিশ ১৮ হাজারের ঠিকানা পেয়েছে।

এর আগে, পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা প্রথম আলোকে বলেছিলেন, জানুয়ারি থেকে সাড়ে ছয় লাখ মানুষ দেশে এসেছেন। এর মধ্যে মার্চ মাসের ২০ দিনেই এসেছেন ২ লাখ ৯৩ হাজার। আর গতকাল পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মাত্র ১৭ হাজার ৭৯০ জন। দেশে আসার সময় সঠিক ঠিকানা না দেওয়া এবং পাসপোর্টের ঠিকানায় অবস্থান না করার কারণে ফিরে আসা এসব লোককে খুঁজে পাচ্ছে না পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিদেশফেরত যেসব ব্যক্তি কোয়ারেন্টিনের ব্যাপারে সরকারি নির্দেশনা না মেনে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশের বিশেষ শাখা মার্চ মাসে যাঁরা দেশে এসেছেন, তাঁদের তালিকা প্রস্তুত করে। এ সময় দেশে আসা ২ লাখ ৫৭ হাজার দেশি ও ২৬ হাজার বিদেশির তালিকা সারা দেশে পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়। এখন এরা কোয়ারেন্টিনের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করছে কি না, তা জানতে পুলিশ তাদের বাড়ি বাড়ি যাচ্ছে। কোয়ারেন্টিনের শর্তভঙ্গের দায়ে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঝালকাঠিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি সোহেল রানা প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন স্থানে জনসমাগম বন্ধ করেছে পুলিশ। মানুষকে সচেতন করছে, তাদের সহায়তা দিচ্ছে। আবার এ ক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বর্তমান বাস্তবতায় এবং জনস্বার্থ বিবেচনায় পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

দেশে ফেরা প্রবাসীরা থানায় যোগাযোগ করুন, নইলে ব্যবস্থা: পুলিশ

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ১:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্