সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ
A- A A+ Print

সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

৬৬

অনলাইন নিউজঃ করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগের ঘোষনায় শিক্ষা প্রতিষ্ঠানে এ ছুটি ৩১ মার্চ পর্যন্ত ছিল। আর এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কবে শুরু হবে তা এখনও ঠিক করেনি মন্ত্রণালয়। দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে  ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 

ঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বৃদ্ধির এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন।

এর আগে, গত ১৬ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় ‘সংসদ টেলিভিশনে’ মাধ্যমিকের বিষয়ভিত্তিক শ্রেণি কার্যক্রম প্রচার শুরু হচ্ছে আজ থেকে। এটুআইয়ের সহযোগীতায় আপাতত পরীক্ষামূলকভাবে মঙ্গল (আজ), বুধ ও বৃহস্পতিবার এ কার্যক্রম প্রচার করা হবে।

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রতিদিন সাতটি করে প্রতিসপ্তাহে ৩৫টি ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা বাসায় বসেই টেলিভিশনে নিজ নিজ বিষয়ের ওপর অভিজ্ঞ শিক্ষকদের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারবে।

দৈনিক বরিশাল ২৪

সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

মঙ্গলবার, মার্চ ২৪, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্