‘ছুটি দেওয়া হয়েছে করোনাভাইরাস ঠেকাতে, উৎসব করতে নয়’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘ছুটি দেওয়া হয়েছে করোনাভাইরাস ঠেকাতে, উৎসব করতে নয়’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘ছুটি দেওয়া হয়েছে করোনাভাইরাস ঠেকাতে, উৎসব করতে নয়’

৭৩

অনলাইন নিউজঃ উৎসব করতে নয় বরং করোনাভাইরাসের (কোভিড-১৯) ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেন, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার লক্ষ্য উৎসব করা নয় বরং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা।

সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণার পর লোকজনের দলবেঁধে গ্রামের বাড়ির পথে রওনা দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যসচিব এ কথা বলেন। তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীদের ঘরে থাকার এবং কর্মক্ষেত্র ছেড়ে না যাওয়ার নির্দেশনা দেন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৩৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন চারজন।

সরকার বাস, ট্রেন ও লঞ্চসহ গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে উল্লেখ করে ড. আহমদ কায়কাউস বলেন, আপনারা দয়া করে কর্মক্ষেত্র ত্যাগ করবেন না। যারা ইতোমধ্যে চলে গেছেন তাদের ঘরের বাইরে না যেতে অনুরোধ করছি।

তবে জরুরি কাজে কেউ বাইরে গেলে তাদের হাত পরিষ্কার করার এবং সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মুখ্যসচিব।

তিনি বলেন, সব জরুরি সেবার সরকারি কার্যালয় খোলা থাকবে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে পরস্পরের কাছ থেকে কমপক্ষে তিন ফুট দূরে থাকার তাগিদ দেন।

ড. কায়কাউস বলেন, জনজীবন যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, ছুটির সময়ে কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান, হাসপাতাল এবং অন্যান্য জরুরি সেবা চালু থাকবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

‘ছুটি দেওয়া হয়েছে করোনাভাইরাস ঠেকাতে, উৎসব করতে নয়’

বুধবার, মার্চ ২৫, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্