করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব: ইশরাক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব: ইশরাক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২০ ৮:১১ অপরাহ্ণ
A- A A+ Print

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব: ইশরাক

৬৬

অনলাইন নিউজঃ দেশে করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরীর দুস্থ, অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদেরকে ত্রাণ দিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণে সিটিতে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাক জানান, যতদিন পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততদিন পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার বিকালে রাজধানীর গোপীবাগের বাস ভবনের সামনে থেকে দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

ইশরাক হোসেনের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে তিনি বলেন, নগরীর প্রত্যেকটা ওয়ার্ডের দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।

আর এ ব্যবস্থাপনা চলবে তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে।

তিনি নগরবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যেক বিত্তবানদের দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান ইশরাক।

দৈনিক বরিশাল ২৪

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ দিয়ে যাব: ইশরাক

শনিবার, মার্চ ২৮, ২০২০ ৮:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্