রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে করণীয় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে করণীয় জেনে নিন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২০ ৫:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে করণীয় জেনে নিন

৬৬

অনলাইন নিউজঃ করোনাভাইরাস নাম শুনলেই ভেতরটা কেঁপে ওঠে নিশ্চয়ই! যা এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ৩১ হাজার ৭৩৭ জনের প্রাণ। আক্রান্ত হয়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। আক্রান্তদের মধ্যেই লাখো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খালি চোখে দেখা না যাওয়া এটি এমনই এক ক্ষুদ্র শত্রু। এর থেকে রক্ষা পেতে এখনো কোনো প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়নি। তাই প্রতিটি মুহূর্তে থাকতে হচ্ছে সতর্ক। বিশেষজ্ঞরা বারবার হাত ধোয়া ও সবকিছু পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। এমনকি প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন। কারণ রোগটি ছোঁয়াচে।

দেখা গেছে সারাদিন বাড়িতে থাকার কারণে চাপ বাড়ছে রান্নাঘরে। নানা রকম খাবার তৈরিতেই নিজেকে ব্যস্ত রাখছেন অনেকেই। তাই এই সময় আপনার রান্নাঘরকে কীভাবে জীবাণুমুক্ত রাখবেন তা জানা জরুরি। চলুন তবে কিছু সহজ উপায় জেনে নেয়া যাক-

> রান্না করার আগে অবশ্যই হাত ভালো করে সবান দিয়ে ধুয়ে নিন। নইলে হাতে থাকা জীবাণু খাবারে মিশে যেতে পারে।

> রান্নাঘরের নোংরা বা সবজির খোসা যেখানে সেখানে ফেলবেন না। এসব আবর্জনা অবশ্যই মুখবন্ধ ডাস্টবিনেই ফেলবেন। আর প্রতিদিনের এই নোংরা আবর্জনা অবশ্যই ঘরে না রেখে বাইরে নির্দিষ্ট স্থানে ফেলুন।

> বেঁচে যাওয়া খাবার এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে রাখুন। খেয়াল রাখুন ফ্রিজের তাপমাত্রা যেন সঠিকভাবে সেট করা থাকে। তা না হলে খাবারে জীবাণু সৃষ্টি হতে পারে।

> বিশেষভাবে খেয়াল রাখুন খাবার যেন ভালোভাবে সেদ্ধ হয়। বিশেষত আমিষ খাবার ভালো সেদ্ধ না হলে সেখান থেকে নানা জীবাণু আপনার শরীরে বাসা বাঁধতে পারে।

> সবজি কাটার কাজে যে বটি বা ছুরি ব্যবহার করছেন, সেটি প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করুন। সবজি কেটে ছুরি না ধুয়ে রেখে দিলে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেবেই।

> হাত দিয়ে খাবার পরিবেশন করবেন না। খাবার পরিবেশনের জন্য চামচ ব্যবহার করুন। নয়তো আপনার হাতের নোংরা খাবারে ঢুকে যাবে।

> খেতে বসার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন। নইলে নিজ হাতেই জীবাণু আপনার ভেতরে প্রবেশ করবে।

ডেইলি বাংলাদেশ/এএ

দৈনিক বরিশাল ২৪

রান্নাঘর জীবাণুমুক্ত রাখতে করণীয় জেনে নিন

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২০ ৫:০৫ পূর্বাহ্ণ | আপডেটঃ মার্চ ৩১, ২০২০ ৫:০৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্