বড়লেখায় ৩২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বড়লেখায় ৩২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৩, ২০২০ ১:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

বড়লেখায় ৩২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ

৬৯

মোঃইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের এক জ্বালানি কাঠের দোকান থেকে সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক প্রদীপ দাসকে (৪৭) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় এই চাল উদ্ধারের ঘটনা ঘটে। প্রদীপ দাস বর্নি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুবোধ চন্দ্র দাসের ভাই। তার বাড়ি ইউনিয়নের মিহারী গ্রামে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের প্রদীপ দাসের দোকানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানে ৩০ কেজি ওজনের ৩২ বস্তা চাল পাওয়া গেছে।

প্রশাসনের ধারণা এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। চালগুলো জব্দ এবং প্রদীপ দাসকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ইউএনও মো. শামীম আল ইমরান চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, ‘সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করেছি।

এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ওই ব্যবসায়ী বলেছেন, এগুলো উপকার ভোগীদের কাছ থেকে কিনেছেন। কিন্তু এটা কিনাও অন্যায়। এইগুলো কেউ বিক্রি করতে পারেন না। তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানায় পুলিশ।’

দৈনিক বরিশাল ২৪

বড়লেখায় ৩২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ

শুক্রবার, এপ্রিল ৩, ২০২০ ১:৪২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্