চট্টগ্রামে ফোনে রোগীর সেবা দেবে ‘হ্যালো ডাক্তার’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ফোনে রোগীর সেবা দেবে ‘হ্যালো ডাক্তার’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১০, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ফোনে রোগীর সেবা দেবে ‘হ্যালো ডাক্তার’

৫৯

অনলাইন নিউজঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় চালু হল ‘হ্যালো ডাক্তার’ নামে টেলিমেডিসিন সেবা। কোতোয়ালী থানার উদ্যোগে পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরির সহায়তায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে এই সেবা পাচ্ছে চট্টগ্রাম মহানগরীর বাসিন্দারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বার বন্ধ আছে। তাই করোনাভাইরাসসহ যেকোন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য-সেবা নিশ্চিত করতে ‘হ্যালো ডাক্তার’ কর্মসূচি চালু করা হয়েছে কোতোয়ালী থানা এলাকায়। আমাদের সহযোগিতা করছে পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরি নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করা নয় জন ডাক্তার।’

ওসি জানান, চিকিৎসকদের প্রত্যেককে একটি করে সিম দেওয়া হয়েছে। বেসরকারি অপারেটর রবি’র বিশেষ প্রযুক্তির সহায়তায় ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করলে যেকোনো একজন চিকিৎসক সেটা গ্রহণ করবেন। এরপর তিনি স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

জানা গেছে, ডা. সজিব তালুকদার, অনিক চন্দ, মনিকা দে চন্দ, শোভিত দত্ত, কিরন্ময় চৌধুরী, পৃথ্বীরাজ কর, জুয়েল মহাজন, মিল্টন সেনগুপ্ত ও জয়া রায় চৌধুরী পালাক্রমে হ্যালো ডাক্তার নামে এই টেলিমেডিসিন সেবা প্রদান করছেন।

পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরির এমডি সজিব তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনের সহযোগিতায় আমরা পালস্ এ হ্যালো ডাক্তার নামে টেলিমেডিসিন সেবা চালু করেছি। আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ জনকে সেবা দিচ্ছি। চট্টগ্রাম নগরী শুধু নয়, দেশের বিভিন্ন জেলা এমনকি বিদেশ থেকেও কল আসছে। বেশিরভাগ সেবাগ্রহীতা সর্দি, কাশি, জ্বর, রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা নিয়ে সেবা নিচ্ছেন।’

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ফোনে রোগীর সেবা দেবে ‘হ্যালো ডাক্তার’

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্