রেমডিসিভির ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রেমডিসিভির ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

রেমডিসিভির ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগী

৭২

অনলাইন নিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলক একটি ওষুধ প্রয়োগে আশা জাগানিয়া ফল পাওয়া গেছে। রেমডিসিভির নামের ওই ওষুধ গ্রহণের পর সাধারণ রোগীদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারছেন তারা।

ওষুধটি নিয়ে পরীক্ষা চালানো চিকিৎসকদের মধ্যকার একটি ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) স্ট্যাট নিউজের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

ব্লুমবার্গের আরেকটি প্রতিবেদন থেকে জানা গেছে, গিলিয়াড ফার্মার ওষুধ যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং কানাডায় করোনায় গুরুতর অসুস্থ ৫৩ ব্যক্তিকে দেওয়া হয়। তাদের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র বা ভেন্টিলেটর দিয়ে জীবিত রাখা হয়েছিল। এসব রোগীকে টানা ৬ দিন ধরে রেমডিসিভির ওষুধের নিয়মিত ডোজ দেওয়া হয়।

চিকিৎসকের বলছেন, কয়েক দিনের মাথায় ৬৮ শতাংশ বা তিন ভাগের দুইভাগ রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। এর ফলে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে শ্বাস নিচ্ছিলেন, এমন ৩০ জন রোগীর মধ্যে ১৭ জনের আর যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। প্রায় সবাই বাড়ি গেছেন।

‘সবচেয়ে ভালো খবর হল আমাদের অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। এখন দুইজন বাকি আছেন,’ ইউনিভার্সিটি অব শিকাগোর চিকিৎসক ডা. ক্যাথলিন মোলানে বলেন, ‘অধিকাংশ রোগী ৬ দিনের ভেতরই সুস্থ হয়েছেন। সর্বোচ্চ ডোজ দিতে হচ্ছে ১০ দিন।’

তবে এ বিষয়ে সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইউনিভার্সিটি অব শিকাগো জানায়, চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করবে না তারা।

রেমডিসিভির প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস জানিয়েছে, ওষুধটি ইবোলার চিকিৎসায়ও ব্যবহৃত হয়েছিল। তবে তাতে তেমন সফলতা পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাণীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে দেখা যায়, এটি সারস ও মারস করোনাভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকরী। ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ প্রতিরোধে রেমডিসিভির একটি সম্ভাব্য ওষুধ বলে ঘোষণা দিয়েছিল।

গিলিয়াড জানিয়েছে, চলতি মাসের শেষের দিকেই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে চলমান পরীক্ষার ফলাফল পাওয়ার প্রত্যাশা করছে তারা।

এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১ লাখ ৪৭ হাজার। এখন পর্যন্ত ভাইরাসটির কোনও প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। তবে বিশ্বজুড়ে শত শত প্রতিষ্ঠান ও গবেষকের দল টিকা তৈরিতে কাজ করছে। এর মধ্যে মানব দেহে পরীক্ষা শুরু হয়েছে বেশকিছু টিকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে বাজারে আসার কোনও সম্ভাবনা নেই কোনও টিকার। এমতাবস্থায় রেমডিসিভির ব্যবহারে রোগীদের দ্রুত সুস্থ হয়ে উঠার খবর অত্যন্ত আশা জাগানিয়া।

দৈনিক বরিশাল ২৪

রেমডিসিভির ওষুধে সুস্থ হচ্ছেন করোনা রোগী

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী