স্বাস্থ্যখাতে “ন্যাশনাল টাস্ক ফোর্স” গঠনের দাবী করলেন ডা. শাহাদাত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪স্বাস্থ্যখাতে “ন্যাশনাল টাস্ক ফোর্স” গঠনের দাবী করলেন ডা. শাহাদাত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

স্বাস্থ্যখাতে “ন্যাশনাল টাস্ক ফোর্স” গঠনের দাবী করলেন ডা. শাহাদাত

৬১

অনলাইন নিউজঃ স্বাস্থ্যখাতে লুটপাট ও অরাজকতা ঠেকাতে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে প্রধান করে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন। একই সাথে তিনি চিকিৎসকদের নিরাপত্তায় মানসম্মত পিপিই ও মাস্ক সরবারহের দাবি জানান।

করোনাভাইরাসের কারণে লকডাউনের মাঝে প্রতিদিনের ফেসবুক লাইভে এসে গতকাল শনিবার চিকিৎসা পরামর্শ ছাড়াও দেশ ও জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।

পবিত্র এই রমজান মাসেও তিনি এই ফেসবুক লাইভে এই সেবা চালিয়ে যাচ্ছেন। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা থেক ১১.৩০ পর্যন্ত এ লাইভ সেবা চলে।

দেশবাসীর উদেশ্যে তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৪০ জন। আর যে জিনিসটি আমাদের সবচেয়ে ভাবিয়ে তুলেছে সেটি হলো, বিভিন্ন মন্ত্রনালয় বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রনালয় এবং বাণিজ্যমন্ত্রনালয় এর মধ্যে সমন্বয়হীনতা। আজকে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন যে বর্তমানে নকল এন-৯৫ মাস্ক বাজারে সরবরাহ করে তারা প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে। আনুমানিক আড়াই হাজার কোটি টাকার অত্যন্ত নিম্নমানের পিপিই ও এন-৯৫ মাস্ক বাজারে সরবরাহ করেছে। যার কারণে আজ আমার চিকিৎসক ভাইয়েরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আমি বলতে চাই,এর সাথে যারা জড়িত সেটি অনতিবিলম্বে তদন্ত করে বের করা উচিত।

তিনি আরও বলেন, আমরা ২০১৭-১৮ সালের পরিসংখ্যান যা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি চিকিৎসা খাতে আড়াই হাজার কোটি টাকা লোপাট হয়ে গিয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের জন্য যেখানে ৪৩৭ কোটি টাকা বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ করা হয়েছিল সেখানে তারা অত্যন্ত নিম্নমানের ‘সি’ ক্যাটাগরির যন্ত্রপাতি কিনে ৩৩৭ কোটি টাকা লোপাট করেছে। আজ জাতির এই ক্রান্তিলগ্নে আমি বারবার বলতে চাই একটি ন্যাশনাল টাস্ক ফোর্স এর চীফ থাকবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। যিনি সারা বাংলাদেশের ৬৪টি জেলাকে নিয়ন্ত্রণে রেখে এই করোনা মোকাবেলা করতে পারে। কাজেই ৬৪ জেলায় করোনা মোকাবেলায় কতটুকু সক্ষম সেখানে আদৌ করোনা সেন্টার আছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষ জানেনা। আজকে আমরা যেখানে মনে করেছিলাম ঢাকা সবচেয়ে বেশি করেনা মোকাবেলায় সক্ষম কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৬৫% রোগীই আক্রান্ত হচ্ছে ঢাকা শহরে ও তার আশেপাশে গাজীপুর ও নারায়ণগজ্ঞ জেলায়। কাজেই যেখানে আমরা সবচেয়ে বেশি সেবা পাবো বলে চিন্তা করেছি সেখানে যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে অন্যান্য জেলায় কি অবস্থা সেটি হয়তোবা আমাদেরকে সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। তাই আমি বলতে চাই জাতির এই ক্রান্তিলগ্নে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকট মোকাবেলা করতে হবে।

দৈনিক বরিশাল ২৪

স্বাস্থ্যখাতে “ন্যাশনাল টাস্ক ফোর্স” গঠনের দাবী করলেন ডা. শাহাদাত

রবিবার, এপ্রিল ২৬, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্