প্রসবযন্ত্রণা শেষ না হতেই করোনায় আক্রান্ত চট্টগ্রামের গৃহিণী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রসবযন্ত্রণা শেষ না হতেই করোনায় আক্রান্ত চট্টগ্রামের গৃহিণী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৯, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

প্রসবযন্ত্রণা শেষ না হতেই করোনায় আক্রান্ত চট্টগ্রামের গৃহিণী

৬৬

অনলাইন নিউজঃ অনাগত সন্তানের নিরুপদ্রব প্রসবের জন্যই তিনি ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের হাসপাতালে। সেখানে সন্তান প্রসবের তিন দিনের মাথায় এক নারী আক্রান্ত হলেন করোনাভাইরাসে। মঙ্গলবারের (২৮ এপ্রিল) ঘটনা।

২৫ এপ্রিল চট্টগ্রাম ইপিজেডের নৌবাহিনী (নেভি) হাসপাতালে ভর্তি হওয়া নারীর কোলজুড়ে এলো ফুটফুটে এক শিশু। অসহনীয় প্রসব বেদনা উবে গিয়ে মায়ের ঠোঁটে খেলে যায় একচিলতে হাসি— স্বস্তি ও প্রশান্তির। সেই হাসি, সন্তানের মুখ দেখার সেই সুখ ফের উবে যেতে সময় লেগেছে মাত্র তিন দিন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফৌজদারহাটের ল্যাব থেকে উড়ে এলো করোনার পরোয়ানা। নেভি হাসপাতালের কেবিনে মুহূর্তেই নেমে এল পিনপতন নীরবতা। নবজাতককে পাশে নিয়ে মা তখনও শুয়ে। রাজ্যের অন্ধকার নেমে গেছে তার আগেই। সুস্থ থাকলে এই শিশু আরও বহু বছর পর একদিন জানবে, অসহ্য যন্ত্রণা সয়ে তাকে জন্ম দেওয়ার পরই তার মাকে লড়তে হয়েছিল পৃথিবী কাঁপিয়ে দেওয়া এক অদম্য ভাইরাসের সঙ্গে।

৩০ বছর বয়সী ওই নারী একজন গৃহিণী। তার স্বামী নৌ বাহিনীর সদস্য। পরিবার নিয়ে দক্ষিণ হালিশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এই ঘটনায় দক্ষিণ হালিশহরের সেই বাড়িটি রাতেই পুলিশ লকডাউন করেছে বলে চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নূরুল হুদা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। পাশাপাশি নেভি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের যারা তার সংস্পর্শে এসেছেন কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ এপ্রিল) ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে মোট ১০০টি নমুনা পরীক্ষা করে নতুন চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তাদের তিনজন চট্টগ্রাম নগরের। এই নারী ছাড়া অপর একজন দামপাড়া পুলিশ লাইন্সের ৫০ বছর বয়স্ক ট্রাফিক বিভাগে কর্মরত এক সদস্য। আরেকজন বায়েজিদের বাংলাবাজার পূর্বাচলের ৫০ বছর বয়সী এক নারী, তিনি গৃহিণী।

দৈনিক বরিশাল ২৪

প্রসবযন্ত্রণা শেষ না হতেই করোনায় আক্রান্ত চট্টগ্রামের গৃহিণী

বুধবার, এপ্রিল ২৯, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্