সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৫, ২০১৯ ১:৪৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক

৫৮

দেশের ক্রীড়াঙ্গনে বেশ অবদান রেখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক হওয়া ক্রীড়ানুরাগী এরশাদ ছিলেন একজন জাদরেল ফুটবলার।

লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

গত ফুটবল বিশ্বকাপের আগে যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারকে এরশাদ বলেন, লেফটেন্যান্ট পদে থেকেই সেনাবাহিনীর পূর্ব পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলাম আমি।

সাবেক সেনাপ্রধান এরশাদ ওই সময়কার ফুটবল স্মৃতি রোমান্থন করে তিনি বলেন, সাত থেকে আটবার দল নিয়ে পশ্চিম পাকিস্তানে খেলতে গেছি। তখন পাকিস্তানে যেতে জাহাজে আট থেকে ১০ দিন লেগে যেত। সমুদ্রে প্রচণ্ড ঢেউ হতো, তখন অনেক খেলোয়াড় খেতে পারত না। অনেকেই অসুস্থ হয়ে পড়ত, বমি করত। জাহাজে আমরা খেতেই পারতাম না, তাই ভাত খেতে শুঁটকি ও মরিচ নিয়ে যেতাম।

ফুটবল খেলার স্মৃতিচারণ করে যুগন্তারকে এরশাদ বলেছিলেন, জাহাজ থেকে নেমে সবারই অসুস্থতায় ওজন কমে যেত। তাই একটি ম্যাচও জিততে পারিনি পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে। কিন্তু খেলায় নৈপুণ্য আর নেতৃত্বের কারণে পাকিস্তান সেনাবাহিনী ফুটবল দলে অধিনায়ক করা হয় আমাকে। পাকিস্তান ফুটবল দল নিয়ে একবার ইরানে গিয়েছিলাম খেলতে, কিন্তু তখন সেনাবাহিনীতেও বৈষম্য ছিল। বাঙালি হওয়ার কারণে ইরানের মাঠে আমাকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছিল।

ফরোয়ার্ডে পজিশনে খেলা এরশাদ বলেছিলেন, আমাদের সেই সময়ের ফুটবল তো আর এখন নেই। এখন ক্রিকেট নিয়েই চিন্তাভাবনা চলছে। ফুটবলের চেয়ে ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিজের অবদান নিয়ে এরশাদ জানিয়েছিলেন, আমি দেশের খেলাধুলার উন্নয়নে বিকেএসপি গড়েছি। বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এটি অসম্পূর্ণ ছিল। টিনের বেড়া ছিল, আমি সংস্কার করেছি। সেখানে প্রতি বছর আবাহনী-মোহামেডানের সমর্থকরা খেলা শেষে মারামারি করত। আশপাশের দোকানপাটে হামলা হতো। তাই মিরপুরে আমরা একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করি। যেটি এখন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত।

দৈনিক বরিশাল ২৪

সেনাপ্রধান থেকে রাষ্ট্রনায়ক এরশাদ ছিলেন ফুটবল দলের অধিনায়ক

সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১:৪৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও