অটোপাস শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অটোপাস শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে : জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৯, ২০২১ ৯:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

অটোপাস শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে : জিএম কাদের

৩৯

অনলাইন নিউজঃ অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে। অটোপাস আর অটো প্রমোশন শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন হাটবাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে। সবই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু করোনার দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘অনলাইন শিক্ষাব্যবস্থায় পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে সেগুলোর সংখ্যা অত্যন্ত নগণ্য। সেসব সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনলাইনে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।’

টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আগামী প্রজন্ম। গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাকালে গত ১৫ মাসে ১৫১ শিক্ষার্থী মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-শিক্ষকদের করোনার টিকা দিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

দৈনিক বরিশাল ২৪

অটোপাস শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে : জিএম কাদের

শনিবার, জুন ১৯, ২০২১ ৯:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে