অবাধে ঘোরাঘুরি, জরিমানা দিয়ে কোয়ারেন্টাইনে গেলেন দুই প্রবাসী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অবাধে ঘোরাঘুরি, জরিমানা দিয়ে কোয়ারেন্টাইনে গেলেন দুই প্রবাসী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২০ ৩:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

অবাধে ঘোরাঘুরি, জরিমানা দিয়ে কোয়ারেন্টাইনে গেলেন দুই প্রবাসী

৬০

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজ শাহ কলোনির আমেরিকা প্রবাসী মো. জাফর ও দুবাই প্রবাসী মো. কাশেম দেশে ফিরে কোয়ারেন্টাইনে না যাওয়ার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে দু’জনকে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। আকবরশাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির ৮ নম্বর প্লটের বাসিন্দা আমেরিকার প্রবাসী মো. জাফর ১৮ মার্চ দেশে ফিরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাচ্ছেন, স্থানীয় মসজিদের নামাজ পড়েছেন।এদিকে, একই কলোনির ১৫ নম্বর প্লটের মো. আবুল কাশেম দুবাই থেকে দেশে ফিরে ইতোমধ্যে ফটিকছড়ি আত্মীয়ের বাসায়ও ঘুরে এসেছেন। কিন্তু স্থানীয়রা কোয়ারেন্টাইনে থাকতে বলার পরও পাত্তা না দিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করছেন তারা। এভাবে অবাধে ঘোরাঘুরির কারণে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শেষে খবর পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে মো. জাফরকে ১০ হাজার ও মো কাশেমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেও বলা হয়।এ ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, কিছুদিন আগে দুইজন প্রবাসী আমেরিকা ও দুবাই থেকে দেশে এসে কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করছেন। আমরা খবর পেয়ে দু’জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছি এবং ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলে দিয়েছি।

দৈনিক বরিশাল ২৪

অবাধে ঘোরাঘুরি, জরিমানা দিয়ে কোয়ারেন্টাইনে গেলেন দুই প্রবাসী

বুধবার, মার্চ ২৫, ২০২০ ৩:১৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্