অর্গানিক খেয়ে সুস্থ থাকুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪অর্গানিক খেয়ে সুস্থ থাকুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৯, ২০১৯ ২:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

অর্গানিক খেয়ে সুস্থ থাকুন

৫৭

লাইফস্টাইল:সময়টা যখন এগিয়ে যাওয়ার। ঠিক তখনই আমরা ভেজাল খাবারের ভিড়ে হয়ে যাচ্ছি অসুস্থ। বিভিন্ন রোগ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিয়মিত। প্রতিনিয়তই আমরা ভাবছি কি করে সুস্থ থাকা যায়। সেই ভাবনা থেকেই রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজন করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল হেলদি অ্যান্ড অর্গানিক ফুড ফেস্টিভ্যাল’। এটি বাংলাদেশের সর্বপ্রথম অর্গানিক ফুড ফেস্টিভ্যাল।

অর্গানিক খাবারগুলো উর্বর মাটিতে চাষ করা হয়। এগুলো উৎপাদনে কোনও অ্যান্টিবায়োটিক ও হরমোন ব্যবহার করা হয় না। বিজ্ঞানীদের মতে অর্গানিক খাবার খুবই স্বাস্থ্যসম্মত। গবেষণায় পাওয়া গিয়েছে, অর্গানিক খাবার শরীরের চর্বি কমায় ও পেশী গঠনে সহায়তা করে।

সুস্বাদু ও স্বাস্থ্যকর অর্গানিক খাবারের এক বিশাল সমাহার নিয়ে ঢাকাবাসীর সামনে হাজির হয়েছে র‍্যাডিসন ব্লু। বাংলাদেশে ডায়াবেটিস, স্থুলকায়তা, হৃদরোগ, ক্যান্সার, হাইপার টেনশনসহ বিভিন্ন রোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। এই সমস্যার হার রাজধানী ঢাকায় আরও বেশি। আর এইসব সমস্যা সমাধানের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর খাবারের দিকে ফিরিয়ে আনতেই এই ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে।.

আমাদের ধারণা ‘সুস্বাদু খাবার মানেই অস্বাস্থ্যকর’। এ ধারণাকে ভুল প্রমাণ করতে প্রায় ৭০টিরও বেশি সুস্বাদু খাবারের আইটেম তৈরি করেছেন র‍্যাডিসন ব্লু’র এক্সিকিউটিভ শেফ জেড আর্চডিকন। তিনি এই ফেস্টে সুশি এবং সাশিমি মেড উইদ ব্রাউন রাইস, জাপানিজ ফ্রুট সুশি ট্রিট, কাচ্চি বিরিয়ানি, ভুনা খাবার তৈরি করেছেন। এগুলোতে থাকছে কম কোলেস্টেরল এবং কম চিনি। কিন্তু স্বাদ ও ঘ্রাণ থাকবে অপরিবর্তিত। আরও থাকছে ‘ল্যাম্ব স্পিট’। যাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘বি’। এছাড়াও ডেজার্টে থাকছে সুস্বাদু চকলেট ফাউন্টেনসহ ডেজার্টের সকল আইটেম। আর সকল আইটেমই থাকবে সুগার ফ্রি। এগুলো মিষ্টি করা হবে ‘স্টেভিয়া’ নামক এক প্রাকৃতিক উপাদান দিয়ে।.

পাঁচ দিনের এই উৎসবটি ২১ নভেম্বর থেকে শুরু হয়েছে। ২৫নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই উৎসব। এখানে আগত অতিথিরা দেখতে পাবেন স্বাস্থ্যকর উপাদানগুলো দিয়ে কিভাবে খাবার তৈরি করা হয়। যাতে করে অতিথিরা নিজের বাসায়ও এই খাবারগুলো তৈরি করতে পারবেন।

দৈনিক বরিশাল ২৪

অর্গানিক খেয়ে সুস্থ থাকুন

বুধবার, অক্টোবর ৯, ২০১৯ ২:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী