আগৈলঝাড়া থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে: ওসি আফজাল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়া থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে: ওসি আফজাল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০১৯ ১:০৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়া থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে: ওসি আফজাল

৪৫

নিজস্ব প্রতিনিধি: মাদক’ একটি জাতীয় সমস্যা। এ সমস্যা সমাধানে সবার সহযোগিতা চাই। আগৈলঝাড়া বাসীর সহযোগিতায় মাদক কারবারির সমন্বিত তালিকা ধরে ধরে আগৈলঝাড়া থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে।

কমিউনিটি পুলিশিং সভায় জেলার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন এ কথা বলেন।

ওসি আফজাল হোসেন আরো বলেন, মাদক কারবারি, মাদকবহনকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।

মাদক প্রতিরোধে আইনি ব্যবস্থায় যত কাঠামো আছে তার সর্বোচ্চ প্রয়োগ করবে পুলিশ। আগৈলঝাড়া থানার বেশির ভাগ শীর্ষ মাদক কারবারিরা এখন জেলে আছে।

চুনোপুটিগুলোকেও বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। মাদককে জাতীয় সমস্যা উল্লেখ করে ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ছাত্র, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, সব শ্রেণি পেশার মানুষকে মাদকের শেকড় উৎপাটনের জন্য কাজ করতে হবে।

টুইটার, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকের বিরুদ্ধে লেখালেখিতে সোচ্চার হতে অনুরোধ জানান তিনি।

মাদক, জঙ্গি বা অন্য কোন অপরাধীদের সম্পর্কে পুলিশকে সরাসরি অথবা ওসি (আগৈলঝাড়া থানা) এর মোবাইল (০১৭১৩৩৭৪২৭৪) নাম্বারের মাধ্যমে পুলিশকে তথ্য দেয়ার জন্য তিনি সকল সচেতন নাগরিকদের উদাত্ত আহ্বান জানান।

তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি জানান। ওসি মোঃ আফজাল হোসোন আরো বলেন, এই দেশকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব মাদক ও জঙ্গি মুক্ত দেশ হিসেবে। আমরা চাইব, মাদক কারবারিরা মাদক বিক্রি বন্ধ করবে এবং মাদকসেবীরা সেবন বন্ধ করে দেবে।

জঙ্গি, মাদকাসক্ত, জুয়াড়ি ও মাদক কারবারি যত-ই প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তি হোক যার বিরুদ্ধে সঠিক তথ্যের ভিত্তিতে অভিযোগ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।

মাদকবিরোধী অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও সহযোগিতা নেয়া হচ্ছে। তারাও মাদকের বিরুদ্ধে কাজ করবে।

জঙ্গি, মাদকাসক্ত, জুয়াড়ি ও মাদক কারবারির জন্য যারা তদবীর করবেন, তারা চিরদিন আমার বন্ধুত্ব ও ভালবাসা হতে বঞ্চিত হবেন।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়া থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে: ওসি আফজাল

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯ ১:০৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও