আগৈলঝাড়ায় ৮জন ডেঙ্গু রোগী শনাক্ত, নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় ৮জন ডেঙ্গু রোগী শনাক্ত, নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০১, ২০১৯ ১০:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় ৮জন ডেঙ্গু রোগী শনাক্ত, নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ

৩৮

শামীম আহমেদ: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত আট জন রোগী ভর্তি হয়েছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকেরা। হাসপাতালে ডেঙ্গু হেল্প ডেস্ক খোলা হলেও নেই কোন পরীক্ষার সুযোগ।

৫০ শয্যা হাসাপতালের ভারপ্রাপ্ত ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোবারপাড় গ্রামের সুজন মিস্ত্রির নয় মাসের মেয়ে স্বপ্না মিস্ত্রির শরীরে ডেঙ্গু জ্বর ধরা পরে।

তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা। এছাড়া বুধবার সকালে উপজেলার বরিয়ালী
গ্রামের রুস্তুম তালুকদারের ছেলে নির্জন তালুকদার (২০), যবসেন গ্রামের শাহজালাল পাইকের ছেলে রোমান পাইক (১৩), দক্ষিণ নাঠৈ গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (২১) জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গু রোগ ধরা পরে বলে জানান চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন তিনি।

এর আগে বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার(১৮), দক্ষিণ গৈলা গ্রামের ইউছুব সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়।

তাদের সবাইকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছিল। ডা. বখতিয়ার আল মামুন জানান, মঙ্গলবার ডেঙ্গু হেল্প ডেক্স উদ্বোধন করার পর থেকে এলাকার প্রচুর লোকজন হেল্প লাইনে জ্বর সমস্যা নিয়ে কথা বলেছেন। তাদের প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা হয়েছে।

সূত্র মতে, উপজেলা হাসপাতালে ডেঙ্গু সনাক্ত করনের কোন পরীক্ষার সুযোগ নেই। ফলে বাইরের ডায়াগনিষ্টিক সেন্টার থেকেই রোগীদের পরীক্ষা করাতে হচ্ছে।

সিভিল সার্জনের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব শিঘ্রই ডেঙ্গু টেস্ট এর সুবিধায় আনা হবে হাসপাতাল।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় ৮জন ডেঙ্গু রোগী শনাক্ত, নেই ডেঙ্গু পরীক্ষার সুযোগ

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ১০:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা