আজ রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল মহানগর ত্যাগের নির্দেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল মহানগর ত্যাগের নির্দেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১০, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

আজ রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল মহানগর ত্যাগের নির্দেশ

১০৩

অনলাইন নিউজঃ সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীতে অবস্থানরত বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব- ৮ পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা জানান।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘শনিবার রাত ১২টার পর সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো বহিরাগত নগরীতে থাকতে পারবেন না। একমাত্র চিকিৎসার জন্য আসা লোকজনকে বিশেষ বিবেচনায় দেখা হবে। অন্য কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’ এ সময় নগরীতে অবস্থানরত বহিরাগতদের নির্ধারিত সময়ের মধ্যে নগর ত্যাগের আহ্বান জানানো হয়। একই আহ্বান জানান, র‌্যাব- ৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ ৪ জন পুলিশ সদস্য দেওয়া হবে।সূত্রঃসমকাল

দৈনিক বরিশাল ২৪

আজ রাত ১২টার মধ্যে বহিরাগতদের বরিশাল মহানগর ত্যাগের নির্দেশ

শনিবার, জুন ১০, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
১০৩

অনলাইন নিউজঃ সিটি নির্বাচন উপলক্ষে বরিশাল নগরীতে অবস্থানরত বহিরাগতদের শনিবার রাত ১২টার মধ্যে নগরী ত্যাগের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব- ৮ পৃথক দুটি সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা জানান।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘শনিবার রাত ১২টার পর সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো বহিরাগত নগরীতে থাকতে পারবেন না। একমাত্র চিকিৎসার জন্য আসা লোকজনকে বিশেষ বিবেচনায় দেখা হবে। অন্য কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’ এ সময় নগরীতে অবস্থানরত বহিরাগতদের নির্ধারিত সময়ের মধ্যে নগর ত্যাগের আহ্বান জানানো হয়। একই আহ্বান জানান, র‌্যাব- ৮ এর অধিনায়ক মো. মাহমুদুল হাসান।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচনে ১২৪ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রার্থীদের অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ বাহিনীর ১৪ জন এবং ১০ জন আনসারসহ মোট ২০ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আরও সর্বোচ্চ ৪ জন পুলিশ সদস্য দেওয়া হবে।সূত্রঃসমকাল

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড