আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী

১৪১

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। দেশ আজ শিক্ষায়, খাদ্যে অনেকদূর এগিয়ে গেছে। তিনি বলেন,আমরা শিক্ষিত বেকার তৈরিকরতে চাই না, তাই এত অনার্স ডিগ্রির দরকার নাই। অনার্স ডিগ্রি সবার জন্য না।

যারা বিশেষ কিছু নিয়ে গবেষণা করবেন তারা অনার্স ডিগ্রির উপর জোর দেন। আমরা চাই বাংলাদেশের এই বিশাল যুবশক্তিকে জনশক্তিতে পরিণতকরতে। তাই আমরা একন আমরা কারিগরি শিক্ষার উপর জোর দিছি। বর্তমান সময়ে কারিগরি শিক্ষার বিকল্প নাই।শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন- কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকবেন না।

নোট ও গাইড বইর জন্য শিক্ষার্থীদের চাপ দেবেন না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন- জিপিএ-৫ পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেননা। সন্তান তার যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে। বর্তমান সরকারের পরিকল্পনা প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।

শিক্ষা মন্ত্রী গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এডঃ আবুল ফজল প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল। কলেজের ইংরেজি প্রভাষক মোশারফ আলী মিঠু পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম। গীতাপাঠ করেন প্রভাষক দুলাল দেব।এর আগে মন্ত্রী দিনারপুর কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

দৈনিক বরিশাল ২৪

আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না: শিক্ষামন্ত্রী

সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্