এক যুগের প্রতারণায় তিনি এখন কোটিপতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এক যুগের প্রতারণায় তিনি এখন কোটিপতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ০৬, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

এক যুগের প্রতারণায় তিনি এখন কোটিপতি

৩৬

অনলাইন নিউজ: রাজনীতিক, উপদেষ্টা ও আমলাদের নাম ব্যবহার করে এক যুগ ধরে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাগুরার শাওন আহমেদ প্রিন্স। নিয়োগ, পদায়ন, পদোন্নতি কিংবা বদলি সবই সম্ভব বলে আশ্বাস দিতেন তিনি।

বিনা সুদে প্রণোদনা প্যাকেজের ঋণ, বিবদমান জায়গা-জমির জটিলতা নিষ্পত্তি, পাওনা টাকা আদায় এমনকি আসামি ছাড়ানো- কী সম্ভব নয়? শুধু গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন প্রিন্স। তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এমন কোনো প্রতারণা নেই যা তিনি করেননি।

ব্ল্যাকমেইল করে কাউকে নাস্তানাবুদ করতেও ছাড়েননি। বছর দশেক আগে দুজনকে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণায় প্রথম হাতেখড়ি তার। জেলও খাটেন কয়েকদিন। জেল থেকে বের হয়ে ফের শুরু হয় তার নিত্যনতুন প্রতারণার ফাঁদ।

এমনকি তিনি দ্বিতীয় বিয়েটিও করেন প্রতারণার ফাঁদ পেতে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও বদলির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করাই হয়ে ওঠে তার একমাত্র পেশা। সরকারি বিভিন্ন তহবিল থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা।

শুরু করেন জমির বিরোধ-নিষ্পত্তি, পাওনা টাকা আদায়ের নামে নতুন প্রতারণা। কখনো নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয় দিয়ে প্রিন্স প্রতারণা শুরু করেন। অভিযোগ পাওয়ার পরই অনুসন্ধানে  নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান গতকাল জানান, প্রতারণার কাজে তিনি কয়েকজন এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত কয়েকজন কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করতেন এবং বলতেন তাদের সঙ্গে তার সুসস্পর্ক।

কাদের ব্যবহার করে তিনি প্রতারণা করতেন তারও তদন্ত করা হবে। প্রিন্সের তিনটা বিয়ে। এর মধ্যে দ্বিতীয় বিয়েটিও করেছেন প্রতারণা করে। নেত্রকোনার এক ব্যক্তিকে ১০ বছরের জন্য বালুমহাল পাইয়ে দেওয়ার কথা বলে তার অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন।

তদন্ত-সংশ্লিষ্টদের ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, তাদের একজনের শ্যালক ও ছোট ভাইকে চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন। আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা ঋণ ছাড়া হয়েছে, সেটি পাইয়ে দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন।সূত্র:বিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

এক যুগের প্রতারণায় তিনি এখন কোটিপতি

রবিবার, ডিসেম্বর ৬, ২০২০ ১২:১৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা