এসএসসিতে ফেল করা দুই শিক্ষার্থী পেল জিপিএ-৫ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসিতে ফেল করা দুই শিক্ষার্থী পেল জিপিএ-৫ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ৩০, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ
A- A A+ Print

এসএসসিতে ফেল করা দুই শিক্ষার্থী পেল জিপিএ-৫

৬২

অনলাইন নিউজ: যশোর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষায় ১২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আর জিপিএ ৫ পেয়েছে ৫১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ফেল করা দুই পরীক্ষার্থী পেয়েছে জিপিএ ৫। মঙ্গলবার দুপুরে প্রকাশিত পুনঃনিরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ফলাফল গত ৩১ মে প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৩৪ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে।

এদের মধ্যে ১২৩ জনের ফলাফল পরিবর্তন এসেছে। তাদের মধ্যে অকৃতকার্য ৪৬ পরীক্ষার্থী বিভিন্ন গ্রেড পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে। এর বাইরে অকৃতকার্য থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন।

এ গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন, এ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন, বি গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। এ ছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে। পরীক্ষার উত্তরপত্রে নাম্বার যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে।

এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হচ্ছে। যার মধ্যেও কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

এসএসসিতে ফেল করা দুই শিক্ষার্থী পেল জিপিএ-৫

মঙ্গলবার, জুন ৩০, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ