এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৬, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি

৬৫

অনলাইন নিউজঃ আগামী ৩১ মে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ফল প্রকাশের এক সপ্তাহ পার হলেই একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। আর তা হবে অনলাইনে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সেই প্রস্তাব অনুযায়ী, আগামী ৬-৭ জুন থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণরা অনলাইনে ভর্তির কার্যক্রমে অংশ নেবে।

তবে ভর্তির পর কবে থেকে ক্লাস শুরু হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদিও আগস্ট থেকে ক্লাস শুরু করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ গণমাধ্যমকে বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ৬-৭ জুন থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫০ দিনের মধ্যে শেষ করতে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনটি ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

তিনি আরও বলেন, ক্লাস শুরুর সময় ওই প্রস্তাবে উল্লেখ করা হয়নি। এটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

প্রস্তাবের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জানা গেছে, ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শেষে একাদশ শ্রেণির ভর্তি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

তবে এ বছর সম্পূর্ণ অনলাইনে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বোর্ডের সংশ্লিষ্ট সূত্র।

আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনে প্রথম ধাপের ভর্তি আবেদন গ্রহণ করা হবে। ২৭ জুন পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

দৈনিক বরিশাল ২৪

এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পর একাদশে ভর্তি

মঙ্গলবার, মে ২৬, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্