কক্সবাজারে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ সেনা সদস্যদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কক্সবাজারে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ সেনা সদস্যদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২০ ২:১১ পূর্বাহ্ণ
A- A A+ Print

কক্সবাজারে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ সেনা সদস্যদের

৭১

অনলাইন নিউজঃ করোনার বিস্তার ঠেকাতে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সারাদেশে টহলের পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কাজ করছে তারা। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করতে দেখা যায় তাদের।কক্সবাজার জেলার বিভিন্ন রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তারা পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ করছেন।

সেনাবাহিনীর এমন উদ্যোগকে সম্মান জানিয়ে ঘরে ফিরেছেন পথচারীরা। সেনা সদস্যদের ব্যতিক্রমী এ উদ্যোগ ব্যাপক প্রশংসাও পেয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন নগরী কক্সবাজারসহ আট উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সেনা সদস্যরা বিভিন্ন এলাকায় টহল জোরদার করে হ্যান্ডমাইকে জনসাধারণকে কোনো গুজবে কান না দিয়ে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।

কক্সবাজার শহরে দায়িত্ব পালন করছিলেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। তিনি বলেন, করোনা সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। অযথা বাইরে ঘোরাফেরা করতে দেখা মানুষদের বুঝিয়ে ঘরে পাঠানো হচ্ছে। সেনা সদস্যরা পথচারীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছেন।

কক্সবাজার সদরের ঈদগাহ বাস স্টেশনে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মনিরুজ্জামান। তিনি বলেন- ‌সেনাবাহিনীর এক সদস্যকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে হাত-পা কাঁপছিল। ওই সেনা সদস্য আমার হাতে ফুল দিয়ে বললেন, ‘চাচা ভয় নেই। যদি সম্ভব হয় বাড়ি থেকে কম বের হবেন।’ রিকশাচালক মনিরুজ্জামান বলেন, ‘গরিবের প্রতি সেনাবাহিনীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে। আমি সেনা সদস্যদের সম্মান জানাতে সঙ্গে সঙ্গে রিকশা নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই।’

আলাউদ্দীন নামে আরেক পথচারী বলেন, ‘ঈদগাহ বাস স্টেশনে সেনাবাহিনীর গাড়ি দেখে দৌড়ে পালাচ্ছিলাম। এক সেনা সদস্যকে গাড়ি থেকে নেমে পথচারীদের ফুল দিতে দেখে আমি তার দিকে এগিয়ে গেলে আমার হাতেও ফুল ধরিয়ে দেন তিনি।’ আলাউদ্দিন বলেন, ‘পথচারীদের হাতে ফুল দিয়ে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে অবগত করছেন। বিনা কারণে বাজারে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানাচ্ছেন তারা।’

রামু সেনানিবাস সূত্র জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানতে কাজ করছেন সেনা সদস্যরা। মোতায়েনকৃত সেনা সদস্যরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ছিটাচ্ছেন। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে উখিয়া ও টেকনাফে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মাঝে করোনাভাইরাস সচেতনতা তৈরিতে তাদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার জন্য অনুরোধ জানান সেনা সদস্যরা। এ বিষয়ে ক্যাম্প পর্যায়ে রোহিঙ্গা মাঝি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে দফায় দফায় বৈঠক, বার্মিজ ও ইংরেজি ভাষায় লিফলেট বিতরণ এবং রোহিঙ্গা ভাষায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চলমান রেখেছেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সেনাবাহিনীর নতুন নতুন চেকপোস্ট স্থাপনের মাধ্যমে জনসাধারণ ও সীমিত করা হয়েছে যান চলাচল।

দৈনিক বরিশাল ২৪

কক্সবাজারে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ সেনা সদস্যদের

মঙ্গলবার, মার্চ ৩১, ২০২০ ২:১১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্