কক্সবাজারে পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব, বাড়তে পারে মৃত্যুর ঝুকি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কক্সবাজারে পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব, বাড়তে পারে মৃত্যুর ঝুকি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০২, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

কক্সবাজারে পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব, বাড়তে পারে মৃত্যুর ঝুকি

৬৯
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ভেন্টিলেটর হল ‘লাইফ সেভিং ডিভাইস’। একে বলা হয় সাপোর্টিভ চিকিৎসা। অনেক সময় রোগ জটিলতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে দেখা যায় রোগী নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। তার শ্বাসযন্ত্র ঠিকঠাক কাজ করছে না।
রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। তখন কৃত্রিম উপায়ে বাইরে থেকে মেশিনের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়। এটাই ভেন্টিলেশন। আর যে যন্ত্রের সাহায্যে এ চিকিৎসা দেয়া হয়, সেটি হলো ভেন্টিলেটর। সেই সঙ্গে চলে অন্যান্য রোগের চিকিৎসা।
যাতে রোগীকে বাঁচিয়ে তোলা যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে,করোনা আক্রান্ত কিছু সংখ্যক রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে ভেন্টিলেটর ছাড়া বাঁচিয়ে রাখা অসম্ভব। উন্নত ব্যবস্থায় কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে না পারলে মুহূর্তেই রোগে মৃত্যুবরণ করতে পারে। তবে এমনটি জানিয়েছে বিশেষজ্ঞরা। তাই ভেন্টিলেটর খুবই জরুরী সরঞ্জামে পরিণত হয়েছে।
কক্সবাজারে অক্সিজেন সংকট ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় কক্সবাজারে মৃত্যুর মিছিল শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সচেতন নাগরিকরা।
গতকাল করোনা উপসর্গ নিয়ে কয়েক ঘন্টার ব্যাবধানে মৃত্যু বরণ করেছে পাঁচজন। এদের মধ্যে একজন টেকনাফের অপর চারজন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে ।
এ নিয়ে কক্সবাজার জেলায় করোনায় ১৯জনের মৃত্যু হয়েছে। ৩১ জন রোহিঙ্গাসহ জেলায় মোট ৮০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  গতকাল কক্সবাজার পৌর এক আওয়ামী  লীগ নেতার অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এমন দাবী করেছে তাঁর পরিবার। অন্যরাও অবহেলা ও চিকিৎসা সংকটসহ নানান অভিযোগ তুলেছেন। এর পর থেকেই কক্সবাজারে করোনা চিকিৎসা সরঞ্জাম নিয়ে যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে উঠেছে।
কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদ শহিদুল হক বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নেতারা করোনা মোকাবেলায় সকল প্রস্তুতি আছে এবং কিছু প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন। তিনি আরো বলেন, কক্সবাজার সদর হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন নেই, ICU সুবিধা নেই, ভ্যান্টিলেটর নেই, সিনিয়র ডাক্তার নেই, সিনিয়র নার্স নেই। যারা আছেন, তাদেরও এন-৯০ মাস্ক নেই।
এসব অভিযোগের সত্যতার ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন অক্সিজেন পর্যাপ্ত আছে।মূলত ভেন্টিলেটরের অভাবে রোগির মৃত্যু হচ্ছে। তবে মৃত্যুর দায় প্রশ্নে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সকলের দাবী আমাদের কক্সবাজার ঢাকার পর সবচেয়ে বেশী ঝুকিপূর্ণ। উখিয়া-টেকনাফে রয়েছে অতিরিক্ত ১২ লাখ রোহিঙ্গা। অনতিবিলম্বে কক্সবাজারে পর্যাপ্ত পরিমান আইসোলেশনসহ চাহিদা সংখ্যক ভেন্টিলেটর মজুত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
দৈনিক বরিশাল ২৪

কক্সবাজারে পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব, বাড়তে পারে মৃত্যুর ঝুকি

মঙ্গলবার, জুন ২, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ | আপডেটঃ জুন ০২, ২০২০ ৭:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্