কক্সবাজারের মোটর সাইকেলসহ ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে ডিবি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কক্সবাজারের মোটর সাইকেলসহ ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে ডিবি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২০, ২০২০ ৫:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

কক্সবাজারের মোটর সাইকেলসহ ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে ডিবি

৫৯

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৯ জুন শনিবার দিবাগত রাতে রামু উপজেলার গর্জনিয়া ও পার্শ্ববতী এলাকা থেকে ডিবি পুলিশের এক সাড়াশি অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল সহ ১ লক্ষ ৮০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ছয় কোটি টাকা।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর পরিকল্পনায় এ অভিযান পরিচালনা করতে সক্ষম হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংকটের সুযোগে মাদক কারবারীরা তৎপর হওয়ার অপচেষ্টা করছে। কিন্তু কক্সবাজার জেলা পুলিশ মাদক কারবারীদের সে সুযোগ দেবে না।

বরং এ মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরো কঠোর থেকে কঠোরতর করা হবে বলে জানান এডিশনাল এসপি (সদর) রেজওয়ান আহমেদ। অভিযানে একজন রোহিঙ্গাসহ এক নারী ও ৩ জন আটক হয়। (১) আব্দুর রশিদ (২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-মৃত খদিজা বেগম, স্ত্রী-ফাতেমা বেগম, সাং-আমতলী পাড়া, ৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, (২) মাহমুদা বেগম (৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম, পিতা-গুরা মিয়া, মাতা-মৃত জেবুন্নেসা, সাং-জারুলিয়াছড়ি, ৪নং ওয়ার্ড, ৪নং দোছড়ি ইউপি, উভয় থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান।

(৩) এনামুল হাসান (২২) (রোহিঙ্গা), পিতা-মকতুল হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া সহ অন্যান্যরা অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

কক্সবাজারের মোটর সাইকেলসহ ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে ডিবি

শনিবার, জুন ২০, ২০২০ ৫:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন