করোনায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক আক্রান্ত, দুই শিক্ষকের মৃত্যু
অনলাইন নিউজ: করোনাভাইরাসে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রায় ৩০ জনের মুমূর্ষু অবস্থা আর এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটের করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার একদিনে ২৫ জন করোনা শনাক্ত হলেও এদিন একজনও সুস্থ হয়নি।
ডিপিই’র ওয়েবসাইট থেকে জানা যায়, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাথমিকের ১৬৬ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ৯ জন কর্মচারী ও ৯ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন শিক্ষক মারা গেছেন।
পর্যাক্রমে এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন শিক্ষক, ৪ জন কর্মকর্তা, কর্মচারী একজন ও ৪ জন শিক্ষার্থী রয়েছেন। গতকাল ২৫ জন শনাক্ত হলেও এ সময়ের মধ্যে কেউ সুস্থ হয়নি।
ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তার তথ্য সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে।
তার চিকিৎসার জন্য সার্বিক সহায়তা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।বর্তমান মহামারি যতদিন স্বাভাবিক না হবে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে। পাশাপাশি দেশের যেখানেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হবে তাদের তথ্য সংগ্রহ করে সার্বিক সহায়তা দেয়া হবে।
সুত্মার:মানবকণ্ঠ












