কেউ মাদক বিক্রি,সেবন করলে ডিএনসি কার্যালয়ে জানান:ইন্সপেক্টর রায়হান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল। ১৭ জুন বুধবার বিভিন্নস্থানে টহলের সময় ৩ জন মাদকসেবিকে আটক করে তারা।
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কমলা কান্তপুর গ্রামের মো. তাসির ওরফে তাসু (৩৫), ঢোরবনার মো. সুমন (২৫)ও একই এলাকার মো. উজির(৩০)
জানা গেছে, পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিনব্যাপী বিভিন্নস্থানে নিয়মিত অভিযান চালায়। এ সময় মাদকসেবিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ও জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন আরো জানান, ডিএনসির টিম মাদকের ভয়াল থাবা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মুক্ত রাখতে কাজ করছে।
এলাকায় কেউ মাদক বিক্রি বা সেবন করলে ডিএনসি কার্যালয়ে জানানোর জন্যও আহবান জানান পরিদর্শক রায়হান আহমেদ খাঁন। অভিযোগ জানাতেও পারেন ০১৭১১-৭১৪০৭২ এ নম্বরে।












