কেরাণীগঞ্জে মাত্র ১০ টাকায় চাল ডাল আটা ডিম সবজি! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কেরাণীগঞ্জে মাত্র ১০ টাকায় চাল ডাল আটা ডিম সবজি! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১১, ২০২০ ২:৩৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

কেরাণীগঞ্জে মাত্র ১০ টাকায় চাল ডাল আটা ডিম সবজি!

৬৪

অনলাইন নিউজ: ঢাকার কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় করোনা পরিস্থিতির কারণে বিপাকে পড়া পরিবারের জন্য আয়োজন করা হয়েছে ১০ টাকার বাজার। এই টাকার মধ্যেই মিলছে চাল, ডাল, আটা, ডিম, সবজি ও নুডুলস।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা শান্তি সংঘ’র একক প্রচেষ্টায় শুক্রবার ঘাটারচরের ওলামানগর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে দ্বিতীয় বারের মত ১০০ অসহায় পরিবারের জন্য এই বাজার আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগের সহায়তা করেছে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

মাত্র ১০ টাকার বিনিময়ে ১ কেজি আটা, ১ কেজি চাল, আধা কেজি ডাল, ১ প্যাকেট নুডলস, দুটি ডিম দেয়া হয়। শাক-সবজির মধ্যে ছিল, ১ পিস মিষ্টি কুমড়া, ১ পিছ জালি কুমড়া, আধা কেজি ঢেঁড়স, ১ আটি পুই শাক, ১ আটি লাল শাক ও দুটি লেবু।

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে নামমাত্র মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহে এগিয়ে আসে প্রচেষ্টা শান্তি সংঘ। দুস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্ন মধ্যবিত্ত পরিবারও সহায়তা নিয়েছে। মানুষ যাতে ত্রাণ সামগ্রী না ভাবে, তাই মাত্র ১০টাকার বিনিময়ে এই আয়োজন করা হয়। ১০ টাকার এই বাজার স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম হাসিব বলেন, লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেরাণীগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। এলাকাবাসীকে বারবার বোঝানোর চেষ্টা করেছি করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে। আজকের আয়োজনটি সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন করেছি। সবার সহযোগিতা পেলে এমন আরও কিছু আয়োজন করতে চাই।

প্রচেষ্টা শান্তি সংঘের সহ-সভাপতি কাউসারুজ্জামান রনি বলেন, চার মাস ধরে সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি করা হয়েছে। খাদ্য সামগ্রী ছাড়াও বিনামূল্যে মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। শুরুতে অনেকেই এগিয়ে এসেছিলেন। যাদের মাধ্যমে আমরা একটি ফান্ড গঠন করেছিলাম। আজকের ইভেন্টে ব্যাপক সাড়া পেয়েছি। আপাতত আমাদের ফান্ড কমে এসেছে। মানুষের কল্যাণে আমাদের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হতে চান তাহলে তাদের স্বাগত জানাই। ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একদিন করে এমন নাম মাত্র মূল্যে খাদ্য সামগ্রীর বাজার আয়োজন করার।

দৈনিক বরিশাল ২৪

কেরাণীগঞ্জে মাত্র ১০ টাকায় চাল ডাল আটা ডিম সবজি!

শনিবার, জুলাই ১১, ২০২০ ২:৩৮ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড