চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১১, ২০২১ ৩:৪৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা

৪৩

অনলাইন নিউজঃমৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানের দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এম ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে।

দেশের অবশিষ্টাংশে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এই অবস্থায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিমি।

শনিবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পাবে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এদিকে অন্য পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ারবয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।সূত্রঃবিডি প্রতিদিন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা

শুক্রবার, জুন ১১, ২০২১ ৩:৪৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে