চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ভিত্তিক রাজনীতি নিষিদ্ধে কঠোর কেন্দ্র ছাত্রলীগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ভিত্তিক রাজনীতি নিষিদ্ধে কঠোর কেন্দ্র ছাত্রলীগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ২:১৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ভিত্তিক রাজনীতি নিষিদ্ধে কঠোর কেন্দ্র ছাত্রলীগ

৬৮

আব্দুল করিম চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক রাজনীতি বন্ধ এবং বগির নামে চিকা মারা, প্লেকার্ড, টিশার্ট বা স্লোগান নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে চবি শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের আটটি বগিভিত্তিক গ্রুপ রয়েছে।

এইসব গ্রুপ গুলো বিভিন্ন সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২২ জুলাই চবিতে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে বগিভিত্তিক নাম ও স্লোগান মুছে দেয়া হয়।

তবে বগি নিষিদ্ধ হলেও গ্রুপ ভিত্তিক রাজনীতি সক্রিয় থেকে যায়। ফলে বিভিন্ন সময় দ্বন্দ্ব-সংঘাতে জড়াতে দেখা গেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ভিত্তিক রাজনীতি নিষিদ্ধে কঠোর কেন্দ্র ছাত্রলীগ

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ২:১৯ পূর্বাহ্ণ
৬৮

আব্দুল করিম চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক রাজনীতি বন্ধ এবং বগির নামে চিকা মারা, প্লেকার্ড, টিশার্ট বা স্লোগান নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে চবি শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের আটটি বগিভিত্তিক গ্রুপ রয়েছে।

এইসব গ্রুপ গুলো বিভিন্ন সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২২ জুলাই চবিতে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে বগিভিত্তিক নাম ও স্লোগান মুছে দেয়া হয়।

তবে বগি নিষিদ্ধ হলেও গ্রুপ ভিত্তিক রাজনীতি সক্রিয় থেকে যায়। ফলে বিভিন্ন সময় দ্বন্দ্ব-সংঘাতে জড়াতে দেখা গেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্