চট্টগ্রামে নকল প্যারাসুট ও কুমারিকা হেয়ার অয়েল জব্দ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে নকল প্যারাসুট ও কুমারিকা হেয়ার অয়েল জব্দ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে নকল প্যারাসুট ও কুমারিকা হেয়ার অয়েল জব্দ

৭১

আব্দুল করিম, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে প্যারাসুট ও কুমারিকা ব্র্যান্ডের নকল হেয়ার অয়েল বাজারজাতকরণ ও সংরক্ষণ করার অপরাধে ভাই ভাই স্টোর নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

একই সাথে প্রায় ২ লাখ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর খুলশী ও কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, রিয়াজউদ্দিন বাজারের তামাকুমুন্ডি লেনের প্রফেসর মার্কেটে ভাই ভাই স্টোরে তেলের বোতলের গায়ে প্যারাসুট ও কুমারিকা ব্র্যান্ডের স্টিকার লাগাচ্ছিল প্রতিষ্ঠানের কর্মচারীরা। তেলভর্তি এ সব বোতল ঢাকা থেকে আনা হয়েছে।

এ অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে ১০ হাজার বোতল নকল তেল জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। মুহাম্মদ হাসানুজ্জামান আরো জানান, অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে নগরীর রিয়াজউদ্দিন বাজারে অনুমোদনহীন পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্নসহ অবৈধ স্টিকার ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করায় আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, অননুমোদিত রং, নকল চেরি ও হাইড্রোজ ইত্যাদি খাবারে ব্যবহারের জন্য বিক্রির দায়ে খুলশী থানার ইসলাম অ্যান্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা, ঝাউতলা বাজারের আইনুল স্টোরকে কৃত্রিম রং মিশ্রিত মটর বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা, ইকবালের দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে নকল প্যারাসুট ও কুমারিকা হেয়ার অয়েল জব্দ

বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৯ ২:১৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন