চট্টগ্রামে ফুরিয়ে গেল করোনা পরীক্ষার কিট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ফুরিয়ে গেল করোনা পরীক্ষার কিট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৬, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ফুরিয়ে গেল করোনা পরীক্ষার কিট

৬৯

চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষার একমাত্র পরীক্ষাগারে করোনা পরীক্ষার কিট ফুরিয়ে গেছে। নতুন করে মঙ্গলবার (১৪ এপ্রিল) ৯৫০টি কিট পাঠানো হলেও সেগুলোতে নেই আবার একটি উপাদান। ফলে এই কিটগুলোও কাজে আসছে না আপাতত।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে শুধুমাত্র সীতাকুণ্ডের বিশেষায়িত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)। সেখানকার ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ জানিয়েছেন, ওই ৯৫০টি কিটে এক্সটেনশন ফ্লুইড নামের একটি জরুরি উপাদান না থাকায় ওসব ব্যবহার করে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব নয়।

তবে বিআইটিআইডি ল্যাবে নিজেদের কিছু এক্সটেনশন ফ্লুইড থাকায় সেগুলো ব্যবহার করে আরও কিছু পরীক্ষা করা যাবে বলেও জানিয়েছেন তিনি। তবে এই সংখ্যা ১০০ এর আশেপাশেই হবে বলে জানান তিনি। কিন্তু এরপর কী হবে?

৯৫০ কিটের এক্সটেনশন ফ্লুইড আনার কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা— এই প্রশ্নের জবাবে পাওয়া গেল ভিন্ন ভিন্ন বক্তব্য।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেছেন, ‘আমরা ওই উপাদানের জন্য বলে দিয়েছি। এগুলো চলে আসবে। কিটের জন্য কোন সমস্যা হবে না।’

রাত ১১ টা নাগাদ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বিও বলেছেন, ‘কিট নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। যে উপাদানটি আসেনি বলা হচ্ছে এটি কাল সকালেই পাঠানো হবে। কালকেই এটি চট্টগ্রাম পৌছে যাবে।’

ঢাকায় ওই উপাদান আছে কিনা কিংবা ভুলে সেই উপাদান আসলো না কিনা— এমন প্রশ্নের জবাবে বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ খানিকটা ক্ষোভের সাথেই জবাব দেন, ‘ওখানেও নাই। কোনখানে কিছু নাই। সবাই মিথ্যা কথা বলছে। যা বলতেছে প্রস্তুতি— এগুলো মুখে মুখে।’

প্রসঙ্গত চট্টগ্রামের করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, তারা করোনা মোকাবেলার প্রস্তুতি নিয়ে সন্তোষের কথা বললেও বাস্তবে এই চিত্র অনেকাংশেই উল্টো। কিট নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সে সময়ে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বলা হয়েছিল কিটের জন্য পরীক্ষা থেমে যাওয়ার কোন সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে অসম্পূর্ণ উপাদানের কিট আসার বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যাও পাওয়া যায়নি কারও কাছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ফুরিয়ে গেল করোনা পরীক্ষার কিট

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০ ১২:০২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্