চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-২ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-২ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০১, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-২

৫৩

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলার চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোঃ স্বপন (১৭) নামে এক স্কুল ছাত্রের। সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ছাড়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরিফ (১৬) ও রাকিব (১৭) নামের আরও দুই কিশোর। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত স্বপন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। সে ওই এলাকার জাহানপুুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, জাহানপুর থেকে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মটরসাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা হলে পথিমধ্যে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি ব্লকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন আহত রাকিব জানায়, আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথেই সোমবার সকালে মারা যান স্বপন।

চরফ্যাশন থানার ওসি তদন্ত মোঃ রিপন জানান, দূর্ঘটনার বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেননি। এ বিষয়ে খোঁজ খবর নেবো।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-২

বৃহস্পতিবার, জুলাই ১, ২০২১ ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ০১, ২০২১ ১০:৪১ পূর্বাহ্ণ
৫৩

এ,কে এম গিয়াসউদ্দিন [ভোলা]ঃভোলার চরফ্যাশনে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোঃ স্বপন (১৭) নামে এক স্কুল ছাত্রের। সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ছাড়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরিফ (১৬) ও রাকিব (১৭) নামের আরও দুই কিশোর। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত স্বপন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মাঝির ছেলে। সে ওই এলাকার জাহানপুুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, জাহানপুর থেকে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মটরসাইকেল নিয়ে তিন বন্ধু স্বপন, আরিফ ও রাকিব বেতুয়া নদীর পাড়ে ঘুরতে রওয়ানা হলে পথিমধ্যে চরমাদ্রাজ ইউনিয়নের কেরামগঞ্জ বাজার এলাকার চৌমুহনীর মোড়ে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের তৈরি ব্লকের সাথে ধাক্কা লেগে আহত হন তারা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন আহত রাকিব জানায়, আহতদের মধ্যে স্বপনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথেই সোমবার সকালে মারা যান স্বপন।

চরফ্যাশন থানার ওসি তদন্ত মোঃ রিপন জানান, দূর্ঘটনার বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেননি। এ বিষয়ে খোঁজ খবর নেবো।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া   তরমুজে ইঁদুর মারার বিষেই মৃত্যু একই পরিবারের সেই ৪ জনের   ভারত থেকে আসা পানির ঢলে নিমজ্জিত গোমস্তাপুরের বিস্তীর্ণ বোরো খেত, দিশাহারা কৃষক   চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা, উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী   রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ   বৃষ্টির কাছে হার মানছে সবাই, চট্টগ্রাম শহরে অসহনীয় জলাবদ্ধতা   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী   বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের   ইমতিয়াজ চৌধুরী লাখুটিয়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত   ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে স্কলার আইডিয়াল স্কুলের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত   বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড   সবজির দামে ঊর্ধ্বগতি, ভোগান্তিতে ক্রেতারা   বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত   ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে   প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা   নাতে রাসূল ইভেন্টে বাবুগঞ্জ উপজেলায় ১ম হলেন চাঁদপাশা হাইস্কুল ও কলেজের ছাত্র সাদমান ইসলাম   আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ