আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৪, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে

২৪৪০
অনলাইন ডেস্কঃ বরগুনার বেতাগীতে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সকাল থেকেই বেতাগী শহরে ছিল উৎসবের আমেজ। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা ইলিশের আয়োজন,  একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনা, বর্ণিল মুখোশ, পালকি, বৈশাখী ফেস্টুন ও নানা রঙের ব্যানার উৎসবে বাড়তি মাত্রা যোগ করে। 

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বৈশাখী গান, লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতিনির্ভর নৃত্য ও নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। 

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে বেতাগী শহরের বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। মেলায় গ্রামীণ হস্তশিল্প, মাটির পণ্য, খেলনা, পিঠাপুলি ও দেশীয় খাবারের স্টল ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।

শিশু-কিশোরদের জন্য ছিল নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের আয়োজন। 

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এই আয়োজন।

এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন বলেন, ‘নববর্ষের এ আনন্দঘন আয়োজনে বেতাগীবাসী পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।

বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শাহজাহান কবির বলেন, ‘বাংলা নববর্ষে পুরোনো ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে বর্নাঢ্য আয়োজনে বৈশাখ উদযাপন করা হচ্ছে।’

দৈনিক বরিশাল ২৪

আজ বাংলা নববর্ষ, উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন বরগুনার বেতাগীতে

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড